
ফাইল ছবি।
শেষ আপডেট: 17 December 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Clerk 2024-25 Exam)। মোট ১৩ হাজার ৭৩৫টি পদে নিয়োগ হবে। আবেদন জানানোর শেষ তারিখ ৭ জানুয়ারি।
ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রিলিমিনারি পরীক্ষা হবে। মূল পরীক্ষা হবে আগামী বছরের মার্চ বা এপ্রিলে। ইতিমধ্যে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (https://sbi.co.in/web/careers/current-openings) বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট লিঙ্ক থেকে সরাসরি আবেদন ও পিডিএফ ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা। যেকোনও শাখার স্নাতক প্রার্থী আবেদন করতে পারবেন।
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষণের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনেই বয়স নির্ধারিত হবে।
স্নাতকের শেষ বর্ষের পরীক্ষার্থীরাও চাকরির আবেদন করতে পারেন। সাধারণ এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০ টাকা ফি বরাদ্দ করা হয়েছে। তবে এসসি, এসটিদের ক্ষেত্রে কোনও ফি দিতে হবে না।