দ্য ওয়াল ব্যুরো: ইফতারের সামগ্রী নেওয়ার জন্য হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে নিহত ন'জন। তারা সকলেই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
সোমবার দুপুরে সাতকানিয়া নলুয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামে কেএসআরএম শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সাতকোনিয়া থানার ওসি মোহাম্মদ রফিকুল হোসেন বলেন, অতিরিক্ত গরমে ও পদপিষ্ট হয়ে ন 'জন মারা গিয়েছেন।