Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কর্মস্থলেই পেটে ছুরি! পোলবা বিডিও অফিসের কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল

কর্মস্থলেই পেটে ছুরি! পোলবা বিডিও অফিসের কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল

শেষ আপডেট: 11 October 2023 14:23

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: অফিসের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। অনুমান নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন! পোলবা বিডিও অফিসের কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পোলবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

পুলিশ সূত্রে জানা গেছে, পোলবা বিডিও অফিসের চতুর্থ শ্রেণির কর্মী শঙ্কর রুইদাস(৫৫)। ঢ্যাঁড়া পেটানোর কাজ করেন তিনি। আজ অফিসের ভিতর তাঁকে ছুরিকাহত হয়ে পড়ে থাকতে দেখেন অন্য কর্মীরা। হাতের পাশে একটি ফল কাটার ছুরি পড়েছিল। অফিসের ভিতর তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হইচই পড়ে যায়। সহকর্মীরা প্রায় অচৈতন্য অবস্থায় শঙ্করবাবুকে উদ্ধার করে পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করেন পোলবার বিএমওএইচ কৌশিক মণ্ডল। পরে তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে অ্যাম্বুল্যান্সে করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পোলবা থানার পুলিশ জানায়, কোন পরিস্থিতিতে এমন ঘটনা, তার তদন্ত চলছে। ওই কর্মীর বাড়ি দাদপুর থানার তালচিনান গ্রামে। গত তিন চারদিন অফিসে আসেননি শঙ্কর। বুধবার অফিসে এসে এই কাণ্ড ঘটান। সহকর্মীরা জানান পারিবারিক অশান্তিতে বিপর্যস্ত ছিলেন। তার থেকেই এমন ঘটনা বলে মনে করছেন তাঁরা। শঙ্করের পরিবারকে খবর দেওয়া হয়েছে।


```