
শেষ আপডেট: 30 March 2022 11:38
দ্য ওয়াল ব্যুরো: পিৎজা হাট নাকি পিৎজা চয়েস-- কোন দোকান থেকে কেনা হবে পিৎজা (Pizza)? এই নিয়ে তুমুল ঝামেলা শুরু হয় যুগলের মধ্যে। ঝামেলা গড়িয়ে এমন পর্যায়ে যায়, যে বান্ধবীর নিতম্বে ছুরিই মেরে বসল যুবক (Stabbing)!
ব্রিটেনের কার্ডিফের এই ঘটনায় এক বছর জেলে থাকার সাজা মিলেছে তার। বিচারক রায় ঘোষণার সময় জানিয়েছে, "এমন বিপজ্জনক আঘাত না করলে এটা একটা মজার কাণ্ড হতে পারত।"
অভিযুক্তর নাম নাথানিয়েল উইলিয়ামস। ২৯ বছর বয়স তার। বান্ধবীর সঙ্গে প্ল্যানিং চলছিল পিৎজা (Pizza) খাওয়ার। তার ইচ্ছে ছিল পিৎজা হাট থেকে আনা হোক পিৎজা (Pizza)। কিন্তু বান্ধবী চেয়েছিলেন পিৎজা চয়েস। এই নিয়ে ঝগড়া করতে করতে বান্ধবী উঠে যান, রান্নাঘরে যাবেন বলে। তিনি উঠতেই হাতের সামনে থাকা একটি ছুরি (Stabbing) তার নিতম্বে মেরে দেয় উইলিয়ামস! রক্তাক্ত অবস্থায় হতভম্ব হয়ে যান তরুণী। উইলিয়ামস তখন পাগলের মতো বলে চলেছে 'সরি, সরি, সরি'।
উইলিয়ামস অনুরোধ করে, তরুণী যেন হাসপাতালে না যান বা পুলিশে খবর না দেন। কিন্তু এক বন্ধু গোটা ঘটনাটি দেখে ফেলায় শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
বিচারক তাকে এক বছরের সাজা দিয়েছেন। সেইসঙ্গে নির্দেশ দিয়েছেন ৫ বছরের জন্য বান্ধবীর সঙ্গে মেলামেশা করা যাবে না।
৩৭০, ৩৫-এ বাতিলের পর উপত্যকায় ভিন্ রাজ্যের মাত্র ৩৪ জন জমি কিনেছেন