Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: ৩০মিনিটের মধ্যে বায়ো টয়লেট না করলে.., বড় হুঁশিয়ারি! ভিতরে আটকে চেয়ারম্যান-সহ কর্মীরা

দুপুর ১২টা থেকে রাত ১১টা। ১১ ঘণ্টা অতিক্রান্ত। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি ভবনের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।

SSC: ৩০মিনিটের মধ্যে বায়ো টয়লেট না করলে.., বড় হুঁশিয়ারি! ভিতরে আটকে চেয়ারম্যান-সহ কর্মীরা

এসএসসি ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা।

শেষ আপডেট: 21 April 2025 23:22

দ্য ওয়াল ব্যুরো: দুপুর ১২টা থেকে রাত ১১টা। ১১ ঘণ্টা অতিক্রান্ত। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি ভবনের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা (SSC 2016 Eligible teachers)।

ভিতরে আটকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ দফতরের কর্মীরা। সন্ধেয় দফতরের কর্মীদের জন্য আসা খাবার ভিতরে নিয়ে যেতে দেননি আন্দোলনকারীরা। তা নিয়ে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তিও হয়।

এবার প্রশাসনকে কড়া হুঁশিয়ারিও দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। রাত ১১টা নাগাদ মঞ্চের অন্যতম সদস্য চিন্ময় মণ্ডল বলেন, আন্দোলনকারীদের মধ্যে অনেক মহিলাও রয়েছেন। দুপুর থেকেই প্রশাসনকে বায়ো টয়লেটের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। আমরা আর ৩০ মিনিট সময় দিচ্ছি। তার মধ্যে বায়ো টয়লেটের ব্যবস্থা না করলে আমরা পুলিশি বাধা মানব না। জোর করে এসএসসি ভবনের মধ্যে ঢুকব।"

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে এসএসসি ভবন চত্বরে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। তবে এত কম সময়ের মধ্যে বায়ো টয়লেটের ব্যবস্থা প্রশাসন করতে পারবে কিনা, তা নিয়ে সংশয়ে বিভিন্ন মহল। সেক্ষেত্রে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা জোর করে এসএসসি ভবনে ঢোকার চেষ্টা করলে রণক্ষেত্রর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ১১ এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর জানা গিয়েছিল, আইনি পরামর্শ নিয়ে দেড় সপ্তাহের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে পারে এসএসসি। সেই হিসেব মোতাবেক ২১ এপ্রিল সোমবার পৃথক তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। 

সেই মতো এদিন দুপুর থেকে এসএসসির সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকেলে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। রাত আটটা নাগাদ তাঁরা বাইরে এসে জানান, থার্ড কাউন্সেলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁদের বৈধ বলে ধরা হচ্ছে। 

খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা তৈরি হয় এসএসসি চত্বরে। চাকরিহারাদের বক্তব্য, আদালতে হলফনামা দিয়ে এসএসসি বলেছিল, ৬ হাজার ২০০-র বেশি কিছু চাকরি সুপারিশের ভিত্তিতে হয়েছিল। অর্থাৎ সেগুলি বাদে বাকিগুলি বৈধ। তাহলে সেদিন কি এসএসসি ভুল তথ্য দিয়েছিল? নাকি অযোগ্যদের আড়াল করতে পরিকল্পিতভাবে চতুর্থ কাউন্সেলিং থেকে বাকি তালিকা অযোগ্য বলে বলছে?

গোটা ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারী চাকরিহারারা। একই সঙ্গে চাকরিহারাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে দু' কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণারও দাবি তুলেছেন তাঁরা। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি ভবন ঘেরাও করে রাখা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

তাঁদের সাফ কথা, "দুর্নীতি করেছে রাজ্য, ফলে সব দায় রাজ্যকে নিতে হবে। এর দায় যোগ্য শিক্ষকরা কেন নেবেন?" এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে ক্রমশ বাড়ছে উত্তেজনা। ভেতরে ও বাইরে চাকরিহারাদের ভিড়। বায়ো টয়লেটের দাবিতে নতুন করে উত্তেজনা বাড়ছে। প্রশাসন কী ব্যবস্থা করে এখন সেটাই দেখার।


```