Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, ২০১৬র প্যানেল বাতিলের খবরে অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের

২০১৬ প্যানেলে চাকরি পেয়েছিলেন তিনি। জয়েন করেছিলেন ২০১৯ এ। হাইকোর্টের রায়ের পরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, ২০১৬র প্যানেল বাতিলের খবরে অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের

পিছনে আন্দোলনরত চাকরিহারারা, সামনে মৃত শিক্ষক-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 29 April 2024 16:05

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সিমলাপালে। সোমবার বাড়ির কাছে একটি আমগাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ মেলে। পরিবারের লোকের দাবি, ২০১৬ প্যানেলে চাকরি পেয়েছিলেন তিনি। জয়েন করেছিলেন ২০১৯ এ। হাইকোর্টের রায়ের পরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

তবে সিমলাপাল ব্লকের ভূতশহর হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস সন্নিগ্রহী জানান, যে প্যানেল বাতিল হয়েছে তাতে তাঁর নাম ছিল না। কারণ তিনি কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক। তাপসবাবু বলেন,"কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সালের পর থেকেই আলাদা প্যানেল হচ্ছে। মৃত শিক্ষক বীরেন্দ্রনাথ সরেন ২০১৬র প্যানেল হলেও তিনি শারীরশিক্ষার শিক্ষক। তাই যে প্যানেল বাতিল হয়েছে তাতে নাম ছিল না। ২২ তারিখ স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। ওইদিনই হাইকোর্টের রায় হয়। তাই এ ব্যাপারে আর কিছু বলতে পারব না।"

সোমবার সকালে সিমলাপালের উপরশোল গ্রামের বাসিন্দা বীরেন্দ্রনাথ সরেনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি সিমলাপাল ব্লকের ভূতশহর হাইস্কুলের শিক্ষক ছিলেন। স্থানীয় বাসিন্দারা সিমলাপাল থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বীরেন্দ্রনাথবাবুর পরিবারের দাবি, কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে শুনেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আতঙ্কেই এমন কাণ্ড ঘটালেন বলে তাঁদের অনুমান।  

মৃতের স্ত্রী মানকু হাঁসদা সরেন বলেন, "ওঁর চাকরি গেছিল কি না বলতে পারব না। কারণ বাড়িতে কোনও কথা আলোচনা করতেন না। তবে হাইকোর্টের রায় শুনেই খুব চুপচাপ হয়ে গেছিলেন। উনিও ২০১৬ র প্যানেলে চাকরি পেয়েছেন। জয়েন করেছিলেন ২০১৯ সালে। অনেক কষ্ট করেই চাকরিটা পেয়েছিলেন। এমন অঘটন ঘটাবেন, ভাবতে পারিনি।" একটা ছোট ছেলে ও মেয়ে রয়েছে এই দম্পতির। কী করে তাদের বড় করবেন ভেবে দিশেহারা তিনি।

ওই শিক্ষকের জামাইবাবু শ্যামলাল মান্ডিও জানান, ২০১৬ র প্যানেলে চাকরি হয়েছিল বীরেন্দ্রনাথের। প্যানেল বাতিলে তাঁর চাকরি গিয়েছিল কিনা জানেন না। তবে কোর্টের রায় ঘোষণার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```