Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

২৫ হাজারের বেশি শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি থাকবে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ মামলার শুনানি।

২৫ হাজারের বেশি শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি থাকবে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি

ফাইল ছবি

শেষ আপডেট: 16 July 2024 00:10

দ্য ওয়াল ব্যুরো: ২৫ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর আদৌ কি চাকরি থাকবে?  মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ মামলার শুনানিতে জানা যাবে সেই উত্তর।

মামলাটিতে যোগ্য-অযোগ্য প্রার্থীদের বাছাই গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটি রিপোর্ট আদালতে পেশ করেছে। আবার সুপ্রিম কোর্টের নির্দেশেই সিবিআই চাকরিহারাদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বাছাইয়ের কাজ শুরু করে। সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে ২৫ হাজারের বেশি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য-অযোগ্যদের বাছাইপর্ব গুটিয়ে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যক্তিগতভাবে প্রার্থীদের সাক্ষাৎপর্ব ও তথ্য সংগ্রহের কাজও প্রায় শেষ করে এনেছেন সিবিআই আধিকারিকেরা। আর এই সমস্ত তথ্যই মঙ্গলবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের পেশ করার কথা রয়েছে।

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। গত এপ্রিল মাসে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ও এসএসসি। কয়েকজনের অবৈধ নিয়োগের জন্য গোটা প্যানেল কেন বাতিল করা হল তা নিয়ে প্রশ্ন তোলে স্কুল সার্ভিস কমিশন। সংশ্লিষ্ট মামলাটিতে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। মঙ্গলবার সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

বহু প্রতীক্ষিত চাকরি বাতিল মামলার শুনানির দিকে তাকিয়ে রাজ্য সরকার, শাসক ও বিরোধী দল থেকে শুরু করে গোটা শিক্ষামহল। যদিও মঙ্গলবার ওই মামলার চূড়ান্ত রায় না হওয়ারই সম্ভাবনা বেশি। কারণ বিগত দিনে সংশ্লিষ্ট মামলার ব্যাপ্তি বেশ অনেকটা বড় আকার নিয়েছে। গুরুত্বপূর্ণ এই মামলায় যুক্ত হয়েছে আরও অনেকপক্ষ। সর্বোচ্চ আদালত আগেই জানিয়েছে, শুনানিতে সব পক্ষের বক্তব্য শোনা হবে। ।সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সবার কথা শোনা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ফলে মামলার রায় হতে সময় লাগবে বলেই মত আইনজীবী মহলের একাংশের। 

 


```