Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: এবার দাগি তালিকায় অধ্যক্ষ পত্নীর নাম! হাটগোবিন্দপুর কলেজে তুঙ্গে বিতর্ক

বিষয়টি প্রকাশ্যে আসতেই কলেজ চত্বরে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য, উঠছে নানান প্রশ্ন—একটি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ আসনে থাকা ব্যক্তির সঙ্গে যখন এমন বিতর্কিত নাম জড়িয়ে যায়, তখন শিক্ষার বিশ্বাসযোগ্যতা কতটা অবশিষ্ট থাকে?

 SSC: এবার দাগি তালিকায় অধ্যক্ষ পত্নীর নাম! হাটগোবিন্দপুর কলেজে তুঙ্গে বিতর্ক

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 September 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষাক্ষেত্রে অশান্তির আগুন যেন থামতেই চাইছে না। এবার এসএসসি-র (SSC) দাগি তালিকায় (Tainted List) উঠে এল পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের (Hatgobindapur College) অধ্যক্ষের স্ত্রীর নাম (Principal's Wife)। 

বিষয়টি প্রকাশ্যে আসতেই কলেজ চত্বরে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য, উঠছে নানান প্রশ্ন—একটি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ আসনে থাকা ব্যক্তির সঙ্গে যখন এমন বিতর্কিত নাম জড়িয়ে যায়, তখন শিক্ষার বিশ্বাসযোগ্যতা কতটা অবশিষ্ট থাকে?

সূত্রের খবর, ওই কলেজের বর্তমান অধ্যক্ষ অমল কুমার ঘোষের স্ত্রী সুমনা মল্লিকের নাম উঠে এসেছে এসএসসি-র দাগি তালিকায়। সুমনা দেবী আগে কর্মরত ছিলেন জামালপুরের বেড়ুগ্রাম হাইস্কুলে, ‘এডুকেশন’-এর শিক্ষিকা হিসেবে। ২৬ হাজার বাতিল প্যানেল প্রক্রিয়ায় চাকরি চলে গিয়েছিল তাঁর। এবার নতুন করে নাম উঠেছে ১৮০৬ জন দাগি প্রার্থীর তালিকায়—যা প্রকাশ করেছে এসএসসি নিজে।

ঘটনার পর অধ্যক্ষ অমল ঘোষ প্রবল অস্বস্তিতে। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ তিনি। তবে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ‘‘আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। যা করার, আইন মেনেই করব।’’ তিনি আইনি লড়াইয়ে যেতে চান বলেও জানিয়েছেন।

তবে এই ঘটনার পর আর চুপ করে থাকতে পারেনি শাসকদল ঘনিষ্ঠ ছাত্র সংগঠনও। তৃণমূল ছাত্র পরিষদের বর্ধমান ২ নম্বর ব্লকের কনভেনার অর্ণব দত্ত স্পষ্ট ভাষায় বলেন, “একটি সম্মানজনক প্রতিষ্ঠানের অধ্যক্ষের স্ত্রীর নাম যখন দাগি তালিকায় উঠে আসে, তখন তা লজ্জাজনক। কলেজের সম্মানে আঁচ লাগে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”

এদিকে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও ক্ষোভ ধীরে ধীরে চওড়া হচ্ছে। কলেজের স্নাতকোত্তর ছাত্রী বর্ষা দত্ত বলেন, “একজন অধ্যক্ষের পরিবারের কারও বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগ ওঠে, তাহলে স্বাভাবিকভাবেই কলেজের ভাবমূর্তিতে তার প্রভাব পড়ে। আমরা বিব্রত।”

এই ঘটনার প্রেক্ষিতে কলেজের অন্দরে চাপানউতোর শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা মুখে কুলুপ এঁটেছেন। তবে করিডোরে করিডোরে চলছে গুঞ্জন—কেন এমন একজনকে অধ্যক্ষ হিসেবে রাখা হবে, যার পরিবারের সদস্য বিতর্কে জড়িত?

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রকাশিত ১৮০৬ জনের দাগি তালিকায় ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক প্রভাবশালী প্রার্থীর নাম, যাঁরা শাসকদলের ঘনিষ্ঠ বলে অভিযোগ। সেই তালিকায় এবার অধ্যক্ষ পত্নীর নাম যুক্ত হওয়ায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
 


```