Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SSC: আন্দোলনকারী দুই শিক্ষককে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ হাইকোর্টের

নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে ২৫ হাজার ৭৩৫ জনের চাকরি গেছে।

SSC: আন্দোলনকারী দুই শিক্ষককে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 May 2025 17:47


দ্য ওয়াল ব্যুরো: বিকাশ ভবনের সামনে ঘটা গত ১৫ মে'র অশান্তির ঘটনায় চাকরিহারা শিক্ষকদের মধ্যে দু'জনকে আগামীকাল তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিল আদালত (SSC-Calcutta High Court Order)। তবে এখনই ওই দুই চাকরিহারা আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করতে পারবে না বলেও মৌখিক নির্দেশে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আদালত জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তদন্তকারীদের জেরার মুখোমুখি হতে হবে আন্দোলনকারীদের মধ্যে অন্যতম শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনারকে। এরপরই বৃহস্পতিবার বিকেল ৪টেয় মামলার পরবর্তী শুনানি হবে।

নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে ২৫ হাজার ৭৩৫ জনের চাকরি গেছে। এই চাকরিহারাদের একাংশই বর্তমানে বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন।

গত ১৫ মে আন্দোলনের নামে তাঁরা বিকাশ ভবনের ভেতরে কর্মীদের আটকে রাখে এবং আটকে থাকা মানুষজনকে পুলিশ উদ্ধারে গেলে আন্দোলনকারীরা পুলিশের ওপরও আক্রমণ করে বলে অভিযোগ। এ ব্যাপারে পুলিশের তরফে সুয়োমোটো মামলাও দায়ের করা হয়। তদন্তের জন্য আন্দোলনকারীদের কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। এরপরই পুলিশি তদন্তে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা। তবে তাঁদের সেই আবেদনে সাড়া না দিয়ে তদন্তে পুলিশকে সহযোগিতা করার জন্য চাকরিহারাদের নির্দেশ দিয়েছে আদালত।

এদিন রাজ্যের হয়ে আদালতে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আন্দোলনের নামে এভাবে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করা যায় না।" সন্তান প্রসবা এক মহিলাকে সেদিন আটকে রাখার প্রসঙ্গও তোলেন কল্যাণ। এ সময় বিচারপতিও বলেন,"শিক্ষকদের কাছ থেকে এরকম ব্যবহার আশা করা যায় না।"

পরে আন্দোলনকারীদের উদ্দেশে বিচারপতি বলেন, ' আপনারা বিক্ষোভ করছেন করুন, তবে ৫০ জন বা ১০০ জন থাকুন পালা করে। আমি শিক্ষকদের যন্ত্রনা বুঝছি। কিন্তু সরকারি কর্মচারী আক্রান্ত হওয়ার বিষয়টিও ঠিক নয়। রাজ্য আপনাদের প্রতি সহানুভূতিশীল। আপনারা সেন্ট্রাল পার্কে যান, ওখানে বায়ো টয়লেট সহ সব ব্যবস্থা করা হবে। পালা করে ১০০ জন করে আন্দোলনকারী থাকুন।'

এদিকে বিকাশ ভবনের সামনে যে সকল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Jobless Teachers) আন্দোলন (Bikash Bhavan Protest) করছেন তাঁদের একাংশকে শো-কজ করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। গত ১৫ মে সেখান যে ঘটনা ঘটেছে তার জন্য এই একাংশকে দায়ী করা হয়েছে পুলিশের তরফে। তাঁদেরকেই চিহ্নিত করে শো-কজ (Show Cause) করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ওই প্রতিবাদী চাকরিহারাদের থেকে জবাব চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
 


```