Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

SSC: চাকরিহারাদের দাবি মেনে ১২জনকে নিয়েই শুরু হল বৈঠক, জট কি কাটবে?

বৈঠক থেকে সমাধানের কোনও সূত্র বের হয় কিনা, তা নিয়ে কৌতূহল সব মহলে।

SSC: চাকরিহারাদের দাবি মেনে ১২জনকে নিয়েই শুরু হল বৈঠক, জট কি কাটবে?

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 11 April 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারাদের (SSC 2016 Deprived Teachers) তরফে বৈঠকে কতজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন? শুরুতে এই নিয়ে জটিলতা তৈরি হলেও পরে আন্দোলনকারীদের দাবি মেনে ১২ জন শিক্ষক ও শিক্ষা কর্মী প্রতিনিধিকে সঙ্গে নিয়েই শুরু হল চাকরি জট সমস্যার সমাধান বৈঠক।

বিকাশ ভবনে শুরু হওয়া এই বৈঠকে শিক্ষামন্ত্রীর পাশাপাশি রয়েছেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি,  এসএসসির চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, রাজ্যের ল সেলের আধিকারিকরা। বৈঠক থেকে সমাধানের কোনও সূত্র বের হয় কিনা, তা নিয়ে কৌতূহল সব মহলে।

জানা যাচ্ছে, শুরুতে শিক্ষা দফতরের তরফে চাকরিহারাদের সাতজনকে বৈঠকে ঢোকার অনুমতি দেওয়া হয়। আপত্তি জানান আন্দোলনকারীরা। তাঁরা সাফ জানিয়ে দেন, আগে থেকেই প্রশাসনের কাছে তালিকা পাঠানো হয়েছিল। ১২ ছাড়া তাঁরা বৈঠকে যাবেন না। দাবি পাল্টা দাবি ঘিরে বৈঠক ভেস্তে যাওয়ার উপক্রমও তৈরি হয়। এরপর আন্দোলনকারীদের দাবি মেনে নেয় শিক্ষা দফতর।

এসএসসির নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। আদালত জানিয়েছে, যোগ্য ও অযোগ্য বাছাই করা যায়নি বলেই সমগ্র প্যানেল বাতিল করা হল। এরই প্রতিবাদে সেদিন থেকে আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার থেকে এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন চাকরিহারা সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানারা। শুক্রবার এসএসসি ভবন অভিযানে নেমেছেন চাকরিহারারা।

এ ব্যাপারে সম্প্রতি নেতাজি ইনডোরে চাকরিহারাদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে? 

চাকরিহারাদের প্রধান দাবি, অবিলম্বে মিরর ইমেজ প্রকাশ করতে হবে এসএসসিকে। বাছাই করতে হবে যোগ্য ও অযোগ্যদের তালিকা। কোন পথে এই সমাধান বের হয় বৈঠকে মূলত তা নিয়ে আলোচনা হবে। এরই পাশাপাশি চলতি মাসের বেতন চাকরিহারারা পাবেন কিনা তা নিয়েও আলোচনার সম্ভবনা রয়েছে। একই সঙ্গে স্কুলগুলিতে স্বেচ্ছায় ক্লাস করার জন্য চাকরিহারা শিক্ষকদের আগেই অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। বৈঠক থেকে এ ব্যাপারেও ফের চাকরিহারাদের কাছে শিক্ষামন্ত্রী আর্জি জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বৈঠক থেকে সমস্যার সমাধান সূত্র বের না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চাকরিহারারা। এখন দেখার দু'পক্ষের আলোচনায় সমাধান সূত্র বের হয় কিনা।


```