
শেষ আপডেট: 23 January 2023 13:44
দ্য ওয়াল ব্যুরো: কর্মী ছাঁটাইয়ের (Layoffs) ঝড় যেন থামছেই না! এবার অনলাইন গান শোনার প্ল্যাটফর্ম স্পটিফাই (Spotify) তাদের পাঁচশোর বেশি কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল। সোমবার স্পটিফাই জানিয়েছে তারা তাদের কর্মক্ষমতার ৬ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
আইটি সেক্টর থেকে শুরু করে খাবার ডেলিভারি সংস্থা--- সবেতেই চলছে কর্মী ছাঁটাই। টুইটার থেকে শুরু করে গুগল, মাইক্রোসফ্ট এমনকী আমেরিকার সংবাদমাধ্যমেও দেখা গেছে এমন চিত্র। এবার স্পটিফাই জানাল, তারা ৬০০ জন কর্মী ছাঁটাই করার কথা পরিকল্পনা করেছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, লকডাউন পর্বে এই স্পটিফাই একসঙ্গে বহু নিয়োগ করেছিল। কিন্তু সাম্প্রতিককালে বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা চলছে তাতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই অনলাইন গান শোনার প্ল্যাটফর্মটি।
এই কোম্পানি গত অক্টোবর মাসেই জানিয়েছিল এবার থেকে নতুন নিয়োগ ধাপে ধাপে কমবে। কিন্তু তখনও আন্দাজ করা যায়নি যে এবার স্পটিফাই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে।
চাকরি গেছে রাতারাতি, ছাড়তে হবে আমেরিকাও! বিপদে কয়েক হাজার ভারতীয় আইটি কর্মী