Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সবার সঙ্গেই মঞ্চ মাতাবে বিশেষভাবে সক্ষম শিশুরাও, ফারাক মুছে সাম্যের লক্ষ্যে তৈরি হল নাটক

দ্য ওয়াল ব্যুরো: বিশেষ ভাবে সক্ষম শিশুদের (special child) জন্য নয়া পদক্ষেপ। তাদের নিয়ে আয়োজিত হল ক্রীড়া প্রতিযোগিতা (sports)। সেই সঙ্গে সূচনা হল 'ইউনিফায়েড থিয়েটারের', (theatre) যা তাদের মননশীলতার এক নয়া মঞ্চ হয়ে উঠতে চলেছে। প্যারালিম

সবার সঙ্গেই মঞ্চ মাতাবে বিশেষভাবে সক্ষম শিশুরাও, ফারাক মুছে সাম্যের লক্ষ্যে তৈরি হল নাটক

শেষ আপডেট: 29 August 2021 14:58

দ্য ওয়াল ব্যুরো: বিশেষ ভাবে সক্ষম শিশুদের (special child) জন্য নয়া পদক্ষেপ। তাদের নিয়ে আয়োজিত হল ক্রীড়া প্রতিযোগিতা (sports)। সেই সঙ্গে সূচনা হল 'ইউনিফায়েড থিয়েটারের', (theatre) যা তাদের মননশীলতার এক নয়া মঞ্চ হয়ে উঠতে চলেছে। প্যারালিম্পিক (paralympic) চলছে এখন। সেখান থেকেই ইউনিফায়েড থিয়েটারের ধারণার জন্ম হয়েছে। মূলত বিশেষভাবে সক্ষম এবং সেই সঙ্গে সাধারণ বাচ্চাদের নিয়ে মিলিতভাবে নাট্য পরিবেশনা করবে এই থিয়েটার। এর প্রধান উদ্দেশ্য হল, বিশেষভাবে সক্ষম এবং সাধারণ বাচ্চাদের মধ্যের দূরত্ব দূর করে তাদের মধ্যে সংযোগ স্থাপন করা। আমাদের সমাজের এমনই গঠন, সেখানে বিশেষ ভাবে সক্ষম শিশুরা সাধারণ বাচ্চাদের সঙ্গে মেলামেশার সুযোগ পায় না বলতে গেলে। এমনকি বহু 'সুস্থ' মানুষ বিশেষ বাচ্চাদের পাগল বা অ্যাবনর্মাল বলে থাকে। সাবলীল বাচ্চাদের সঙ্গে যে তারাও পা মেলাতে পারে, একসঙ্গে কিছু করতে পারে, তা যেন ভাবেই না কেউ। আরও পড়ুন: ভারতে রুপো এল প্যারালিম্পিকে ইউনিফায়েড থিয়েটারের জনক সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেই জায়গা থেকেই দাবি করছে, এখনও পর্যন্ত ভারতে কোথাও এই দুই বাচ্চাদের সম্মিলিত অনুষ্ঠান হয়নি। তারাই প্রথম করছে এই কাজ। তাদের করা নাটকটির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের বাচ্চাদের এবং বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সাম্যতার ও তাদের ন্যায্য অধিকারের বিষয় তুলে ধরা হয়েছে। ১৯৬৮ সালে ভারত প্রথম প্যারালিম্পিকে যোগদান করে। দুঃখের বিষয় এত বছর পরেও অনেকেই প্যারালিম্পিক সম্পর্কে অবগত নয়। এর কারণ হয়তো বিশেষভাবে সক্ষম বাচ্চারা খেলার মাঠে তাদের অধিকার পেলেও সমাজ তাদের মাঠ ছাড়ছে না।সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আরও বিভিন্ন সামাজিক বিষয়, যেমন চাইল্ড এডুকেশন রাইটস, এলজিবিটি কিউ রাইটস, ডিসেবিলিটি রাইটস, স্পোর্টস, চাইল্ড রাইটস নিয়ে কাজ করে। পিছিয়ে থাকাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসাই তাদের লক্ষ্য। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```