Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Special Trains: শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ৫ লোকাল ট্রেন, কোন রুটে?

রেল সূত্রে খবর, সোনারপুর ও বনগাঁ শাখায় অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Special Trains: শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ৫ লোকাল ট্রেন, কোন রুটে?

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 July 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন বাড়তে থাকা যাত্রী ভিড় সামাল দিতে নতুন উদ্যোগ নিল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) উত্তর ও দক্ষিণ শাখায় চালু হল ৫টি অতিরিক্ত ইএমইউ (EMU) স্পেশাল লোকাল ট্রেন (Special Trains)। রেল সূত্রে খবর, সোনারপুর ও বনগাঁ শাখায় অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

শিয়ালদহ ডিভিশনের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘‘প্রতিদিন ৯০০টির বেশি ইএমইউ লোকাল ট্রেন চলাচল করে শিয়ালদহ ডিভিশনে। কিন্তু যাত্রীসংখ্যা বৃদ্ধির ফলে এই সংখ্যাই পর্যাপ্ত নয়। তাই মাঝেমধ্যেই বাড়ানো হচ্ছে লোকাল পরিষেবা (Additional 5 local trains)।’’

কোন রুটে কবে ও কখন ছাড়বে ট্রেন?
দক্ষিণ শাখা (South Section): সোনারপুর-ডায়মন্ড হারবার, ভোর ৫টা

ডায়মন্ড হারবার-বালিগঞ্জ, ভোর ৬:৩০, পৌঁছবে: ৭:৫৬

বালিগঞ্জ → সোনারপুর সকাল ৮:১৪, পৌঁছবে: ৮:৩৩

উত্তর শাখা (North Section):

বারাসত-বসিরহাট সকাল ৬:২৫ , পৌঁছবে: ৭:২৫

বসিরহাট-বারাসত সকাল ৭:৩৫, পৌঁছবে: ৮:৩৭

বিগত মাসেও ক্যানিং ও নামখানা শাখায় বাড়তি চাপ সামলাতে বিশেষ ট্রেন চালিয়েছিল রেল। এবার বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবারের মতো গুরুত্বপূর্ণ রুটে চলবে বিশেষ ইএমইউ ট্রেন। অফিস টাইমে এক্সট্রা পরিষেবা থাকায় বিধাননগর, দমদম, সোনারপুর স্টেশনের যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা রেলের। রেলের এমন উদ্যোগে খুশি নিত্যযাত্রীরাও।


```