Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজেপির তালে তাল মিলিয়ে নবান্ন অভিযান! কী বললেন বিধানসভার স্পিকার

বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রসঙ্গে স্পিকার কটাক্ষের সুরে বলেন, ‘‘বাংলার ইতিহাস জানে না বলেই এমন করছে। মানুষকে বাদ দিয়ে দেশ চলে না। অথচ এরা দেশের মানুষকেই যেন তাড়িয়ে দিতে চাইছে। মানুষ না থাকলে, কাদের নিয়ে দেশ চালাবে?’’

বিজেপির তালে তাল মিলিয়ে নবান্ন অভিযান! কী বললেন বিধানসভার স্পিকার

বিমান বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 August 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের (RG kar case) সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ। ময়নাতদন্তে স্পষ্ট হয়, ধর্ষণের পর খুনের ঘটনা। এক বছর পরেও বিচারহীনতার অভিযোগে আগামিকাল ৯ অগস্ট নবান্ন অভিযানের (Nabnna abhijan) ডাক দিয়েছে নাগরিক সমাজ। তার আগে, নবান্ন চত্বরজুড়ে চোখে পড়ার মতো পুলিশি প্রস্তুতি দেখা গিয়েছে।

এই পরিস্থিতিতে এ ব্যাপারে মুখ খুললেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে স্পিকার সাফ জানিয়ে দিলেন, ‘‘আরজি করের ঘটনাটি আদালতে বিচারাধীন। এই ইস্যুতে যারা পথে নামছেন, তারা আসলে রাজনৈতিক এজেন্ডা তৈরি করতে চাইছেন। বিজেপির তালে তাল মিলিয়েই চলছে এই আন্দোলন।’’

তিনি আরও বলেন, ‘‘এসব করে কোনও লাভ নেই। রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ করেছে। দোষীর কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়েছে।’’

আরজি কর কাণ্ডের পরই বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়েছিল রাজ্য। রাষ্ট্রপতি সেই বিল ফিরিয়ে দেওয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেন স্পিকার। বলেন, ‘‘আমি অবাক হয়েছি, উনি বিল ফেরত পাঠিয়েছেন। যখন বিলটি আসবে, তখনই আমি খতিয়ে দেখব কী কী সুপারিশ করা হয়েছে।’’

পরিযায়ী শ্রমিকদের নিয়ে মন্তব্য করতে গিয়ে স্পিকার বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, আমাদের রাজ্যের শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন। অথচ আমাদের রাজ্যেও বহু মানুষ অন্য রাজ্য থেকে এসে কাজ করছেন। কেন্দ্রের উচিত এই নিয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া।’’

বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রসঙ্গে স্পিকার কটাক্ষের সুরে বলেন, ‘‘বাংলার ইতিহাস জানে না বলেই এমন করছে। মানুষকে বাদ দিয়ে দেশ চলে না। অথচ এরা দেশের মানুষকেই যেন তাড়িয়ে দিতে চাইছে। মানুষ না থাকলে, কাদের নিয়ে দেশ চালাবে?’’


```