Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নীল আকাশে ‘গ্রিন সিগন্যাল’ মঙ্গলের! লাল গ্রহকে ঘিরে রহস্যময় সবুজের বলয় নিয়ে হইচই বিজ্ঞানীদের

দ্য ওয়াল ব্যুরো: লাল সবুজের দারুণ খেলা। মঙ্গলকে ঘিরে রেখেছে সবুজের বলয়। হালকা, অনেকটা মেঘের মতো। আচমকা লাল গ্রহের চারপাশে এমন সবুজের আমদানি হল কীভাবে? প্রথমটা হকচকিয়ে গেলেও, পরে সবুজ মেঘের কারণ জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা। মঙ্গলকে ঘিরে পাক

নীল আকাশে ‘গ্রিন সিগন্যাল’ মঙ্গলের! লাল গ্রহকে ঘিরে রহস্যময় সবুজের বলয় নিয়ে হইচই বিজ্ঞানীদের

শেষ আপডেট: 17 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লাল সবুজের দারুণ খেলা। মঙ্গলকে ঘিরে রেখেছে সবুজের বলয়। হালকা, অনেকটা মেঘের মতো। আচমকা লাল গ্রহের চারপাশে এমন সবুজের আমদানি হল কীভাবে? প্রথমটা হকচকিয়ে গেলেও, পরে সবুজ মেঘের কারণ জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা। মঙ্গলকে ঘিরে পাক খাচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)-র এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার। মঙ্গলের পাড়ায় উঁকি দেওয়াই তার কাজ। প্রতি মুহূর্তে লাল গ্রহে কী কী বদল হচ্ছে, নতুন কী রহস্য দানা বাঁধছে তার সবটাই নিরিখ পরখ করে ওই অরবিটার। তার লেন্সেই ধরা পড়েছে ওই সবুজ বলয়। পত্রপাঠ এই খবর ছবি-সহ সে পাঠিয়ে দিয়েছে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে। আর তারপর থেকেই হইচই বিজ্ঞানীমহলে। https://twitter.com/ESA_TGO/status/1272555116206399489 এএসএ-র বিজ্ঞানীরা অবশ্য বলছেন, এই সবুজ বলয়ের কারণ হল অক্সিজেন। মঙ্গলের পরিমণ্ডলে অক্সিজেন পরমাণু রয়েছে যার উপর সূর্যের আলো পড়ে এমন সবুজ রঙ নিয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই অক্সিজেন পরমাণু এমন জায়গায় রয়েছে যার উপর সূর্যের আলো পড়ে মনে হচ্ছে, হালকা মেঘ তৈরি হয়েছে লাল গ্রহের চারপাশে।

আরও পড়ুন: কুড়িতেই মঙ্গলে পাড়ি, নাসার ঐতিহাসিক মঙ্গলযাত্রা হবে জুলাইতে, সেজেগুজে লাল গ্রহে যাবে রোভার ‘পারসিভিয়ারেন্স’

মঙ্গল শুধু নয় আমাদের পৃথিবীকে ঘিরেও নাকি এমন সবুজের মেঘ দেখা গেছে, যার গাঢ়ত্ব আবার মঙ্গলের থেকে অনেক কম। আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) থেকে হালকা সবুজ মেঘ দেখেছেন নভশ্চররা।  বেলজিয়ামের ইউনিভার্সিটি দে লেগের বিজ্ঞানী জিন-ক্লডে জেরার্ড বলেছেন, এক্ষেত্রেও পৃথিবীকে ঘিরে আলোর এমন এক তরঙ্গদৈর্ঘ্যে অক্সিজেন রয়েছে যে তার উপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে এমন রঙ ধরেছে। মঙ্গলের এই সবুজ বলয় নিয়ে চর্চা নাসাতেও। এ বছরই জুলাইতে বহু প্রতীক্ষিত ঐতিহাসিক মঙ্গল-অভিযানে নাসা যাচ্ছে। ‘মিস কিউরিওসিটি’-র পরে এবারের মঙ্গলযাত্রায় নাসা পাঠাচ্ছে তার রোভার  ‘পারসিভিয়ারেন্স’কে। জেট প্রপালসন ল্যাবরেটিতে (জেপিএল) যত্ন করে বানানো হয়েছে এই রোভার। পারসিভিয়ারেন্স রোভারও মঙ্গলের মাটি থেকে নুড়ি, পাথর, অজানা-অচেনা রহস্যময় জিনিসপত্র খুঁজে খুঁজে কোঁচড়ে ভরে নিয়ে আসবে। তেমনভাবেই তাকে সাজানো গোছানো হচ্ছে। এবারের মিশনে পারসিভিয়ারেন্স রোভারের কাজ হবে মঙ্গলের মাটিতে প্রাণের চিহ্ন খুঁজে বার করা।  মঙ্গলের আবহাওয়া, সেখানে মাটির প্রকৃতি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা। ইসরোর মঙ্গলযান ‘মম’  দেখিয়েছিল, মঙ্গলে দিন-রাত আছে, ঋতু পরিবর্তন আছে, আছে উত্তর ও দক্ষিণ মেরু, খুব উঁচু পাহাড় আছে, বিরাট আগ্নেয়গিরি আছে, বিশাল নদীখাতও আছে, যা একদা সেখানে জল থাকার প্রমাণ দেয়। পারসিভিয়ারেন্স রোভার দেখাবে মঙ্গলের মাটির গঠন, চরিত্র, আবহাওয়ার প্রকৃতি, বাতাসে মিথেন গ্যাসের অস্তিত্ব, বায়ুমণ্ডলে অ-তরিদাহত কণার পরিমাণ।

```