Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আদিত্য অভিযান! সূর্যের ঘনিষ্ঠ হবে সোলার অরবিটার, কোল ঘেঁষে ছবি তুলবে, ইতিহাস তৈরির পথে নাসা, ইএসএ

দ্য ওয়াল ব্যুরো: সৌর অভিসারে যাচ্ছে সোলার অরবিটার। এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ইতিহাস গড়ার পথে নাসা ও ইএসএ (ইউরোপীয়ান স্পেস এজেন্সি)। এতদিন সূর্যের পাড়াতেই ছিল তার বাস। সেই ফেব্রুয়ারি থেকে। তবে সৌরমুলুকের কর্তার মুখ

আদিত্য অভিযান! সূর্যের ঘনিষ্ঠ হবে সোলার অরবিটার, কোল ঘেঁষে ছবি তুলবে, ইতিহাস তৈরির পথে নাসা, ইএসএ

শেষ আপডেট: 13 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সৌর অভিসারে যাচ্ছে সোলার অরবিটার। এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ইতিহাস গড়ার পথে নাসাইএসএ (ইউরোপীয়ান স্পেস এজেন্সি)। এতদিন সূর্যের পাড়াতেই ছিল তার বাস। সেই ফেব্রুয়ারি থেকে। তবে সৌরমুলুকের কর্তার মুখোমুখি হওয়ার সুযোগ পায়নি। সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে। সূর্যের একেবারে কাছাকাছি চলে যাবে সোলার অরবিটার। কোল ঘেঁষে বসে ছবি তুলে পাঠাবে পৃথিবীতে। সূর্য থেকে তার দূরত্ব হবে সাড়ে সাত কোটি কিলোমিটারের কিছু বেশি। পরের পর্যায়ে দূরত্ব আরও কমিয়ে চার কোটি কিলোমিটারেও পৌঁছতে পারে সোলার অরবিটার। তখন বুধের থেকেও সে বেশি ঘনিষ্ঠ হবে সূর্যের। সৌরমণ্ডলের কর্তার এত কাছে যাওয়ার সাহস এর আগে কেউ দেখায়নি। সেই দুঃসাহসিক অভিযানের পথেই পা বাড়িয়েছে নাসা ও ইএসএ। https://twitter.com/esa/status/1282943148684083208 বৃহস্পতিবার, ১৬ জুলাই তৈরি হবে ইতিহাস। কাউন্টডাউন শুরু করে দিয়েছে নাসা ও ইএসএ। এই অভিযানের আড়ম্বর বিরাট। আয়োজনও বিশাল। এক আধটা দেশ নয়, বিভিন্ন দেশের মহাকাশবিজ্ঞানীদের অবদান রয়েছে। ইউরোপীয়ান স্পেস এজেন্সির ১২ সদস্য যথা অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, পোলান্ড, স্পেন, সুইডেন, সুইৎজারল্যান্ড ও ব্রিটেনের বিজ্ঞানীরা রয়েছেন সোলার অরবিটার মিশনের গবেষণা ও ইঞ্জিনিয়ারিং বিভাগে।

আরও পড়ুন: দেখুন: দশ বছর ধরে সূর্যের টাইমল্যাপস ভিডিও, সৌজন্যে নাসা

https://twitter.com/NASA/status/1282730627691945992 ইএসএ-র সোলার অরবিটার প্রজেক্টের বিজ্ঞানী ড্যানিয়েল মুলার বলেছেন, “প্রথমবার সূর্যের এত কাছ থেকে ছবি তুলে পাঠাবে সোলার অরবিটার। জুনের মাঝামাঝি একবার সূর্যের কাছে গিয়েছিল তবে এত কাছে নয়। অরবিটার বোর্ডের ১০টি যন্ত্রই ভালভাবে কাজ করছে। কোনও গোলযোগ নেই। সামনে থেকে সূর্যের পরিষ্কার, ঝলমলে ছবি তুলে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দেবে সোলার অরবিটার। প্রস্তুত হচ্ছে সে।” সোলার অরবিটার (SoLO) হল সান-অবজার্ভিং স্যাটেলাইট। নাসা ও ইউরোপীয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে বিশ্বের সবচেয়ে বড় সোলার মিশন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ইউরোপীয় সময় রাত ১১টা ৩ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে রকেটে চাপিয়ে সুর্যের দেশে পাঠিয়ে দেওয়া হয় সোলার অরবিটারকে। ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স অ্যাটলাস ভি রকেট ছিল তার বাহন। সৌরমুলুকে গিয়ে প্রথম দু’তিন দিন সে একটু মানিয়ে গুছিয়ে নিয়েছে। এই সময় তার অ্যান্টেনাগুলো ঠিকঠাক করে পৃথিবীতে সঙ্কেত পাঠিয়েছে। সেই শুরু। এরপর থেকে সুযোগ পেলেই সূর্যের ছবি তুলছে সোলার অরবিটার। বুধের কক্ষপথে ঘুরতে ঘুরতে সৌরমণ্ডলের ছবিও পাঠিয়েছে সে। এবার একেবারে সূর্যকে আঁকড়ে ধরতে যাচ্ছে নাসার মহাকাশযান। এই সোলার অরবিটার মিশনের গবেষণা ও প্রস্তুতি দীর্ঘ সাত বছরের। ১৬ জুলাই যে ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে তার ঘোষণা গত কয়েকদিন ধরেই করছে নাসা ও ইএসএ। সোলার অরবিটার মিশনের সাফল্যেকে মেলে ধরতেই গত মাসে সূর্যের টাইমল্যাপ্স ভিডিও সামনে এনেছিল নাসা। সোলার ডায়ানামিক্স অবজারভেটরিরর তোলা সূর্যের ৪২.৫ কোটি হাই রেজোলিউশন ছবি সাজিয়ে সেই ভিডিও তৈরি হয়। অর্থাৎ নাসা যে এক মূহূর্তের জন্যও সূর্যকে কাছছাড়া করছে না, ঠায় তার দিকেই নজর রেখে বসে আছে, এই টাইমল্যাপ্স ভিডিও আসলে তারই বার্তা। তবে এবার আর অবজারভেটরির তোলা ছবি নয়, একেবারে কাছাকাছি গিয়ে সৌরমণ্ডলের সবচেয়ে বড় সেলিব্রিটির ঝাঁ চকচকে ছবি তুলে আনবে সোলার অরবিটার।

আরও পড়ুন: লালচে-বাদামি দুই বুড়ো ‘বামন’ ঘুরপাক খাচ্ছে মহাশূন্যে, বয়স হাজার কোটি বছর

শুধু কি ছবি? সোলার অরবিটারের কাজ অনেক। সূর্য থেকে ছিটকে আসা ক্ষ্যাপাটে এলোমেলো তড়িদাহত কণাগুলোর চরিত্রও বোঝার চেষ্টা করবে সোলার অরবিটার। এই অরবিটারে রয়েছে থ্রি-অ্যাক্সিস স্টেবিলাইজ়ড প্ল্যাটফর্ম। সূর্যের আগুনে তেজ সইবার জন্য বিশেষ রকমের হিট-শিল্ড। ২১ রকমের সেন্সর ছাড়াও সোলার অরবিটার ম্যাগনেটোমিটার (MAG), সোলার উইন্ড অ্যানালাইজার (SWA), এক্সট্রিম আলট্রাভায়োলেট ইমেজার (EUI) ইত্যাদি নানারকম যন্ত্রপাতি। পৃথিবীর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য লো-গ্রেড অ্যান্টেনা ও হাই-টেম্পারেটার হাই-গেন অ্যান্টেনা রয়েছে। পৃথিবীর গ্রাউন্ড স্টেশন যেখানে ছবি ও বার্তা পাঠাবে সোলার অরবিটার সেগুলি ছড়িয়ে আছে নানা দেশে। সবগুলোই ইউরোপীয়ান স্পেস এজেন্সির অধীনে। যেমন ইএসএ স্পেস ট্র্যাকিং স্টেশন নেটওয়ার্ক, মিশন অপারেশন সেন্টার (MOC), জার্মানি, সায়েন্স অপারেশন সেন্টার (SOC)স্পেন ইত্যাদি। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যের সংসারের নানা খবর পাঠাবে সোলার অরবিটার। কাছ থেকে গিয়ে খুঁটিয়ে দেখবে কেন এত অশান্তির ঝড় ওঠে সূর্যের সংসারে। কেন দুরন্ত বেগে ছিটকে আসে সৌরবায়ু।  প্রোটন ও ইলেকট্রনের সমন্বয় এই সৌরবায়ু প্রবল গতিবেগে ছিটকে বেরিয়ে আসে সূর্যের প্লাজমা থেকে। এর গতি সেকেন্ডে প্রায় ৯০০ কিলোমিটার। তাপমাত্রা প্রায় ১০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের উত্তপ্ত সোলার করোনার জন্যই এই সৌরবায়ুর জন্ম হয়। এর মধ্যেকার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও আয়নগুলো পৃথিবীর টেলিযোগাযোগ ব্যবস্থা ও জিপিএস নেটওয়ার্ককে তছনছ করে দিতে পারে। সৌরঝড় (সোলার স্টর্ম) যার দ্বারা স্যাটেলাইটগুলো আক্রান্ত হয় ও টেলি যোগাযোগে বড় ব্যাঘাত ঘটায়। পাশাপাশি, বিশ্বের তাপমাত্রা বাড়ানোর জন্যও দায়ী এই সৌরবায়ু, সৌরঝড় এবং সৌর বিকিরণ। এই সৌরঝড় কোন পথে পৃথিবীতে আছড়ে পড়তে পারে তারও খোঁজখবর নেবে সোলার অরবিটার।

```