Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চোখ-মুখ দিয়ে রক্ত! আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট দেখে চমকে উঠেছিলেন শোভনদেব

এদিন নারী নির্যাতন প্রসঙ্গে শোভনদেব বলেন, "গোটা দেশ জুড়েই এই ঘটনা বাড়ছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। এটা একটা সামাজিক ব্যাধি। সবার একযোগে প্রতিবাদ করা উচিত।"

চোখ-মুখ দিয়ে রক্ত! আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট দেখে চমকে উঠেছিলেন শোভনদেব

শোভনদেব চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 5 November 2024 16:23

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর ময়নাতদন্তের রিপোর্ট দেখে চমকে উঠেছিলেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজে থেকেই একথা জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন নারী নির্যাতন প্রসঙ্গে শোভনদেব বলেন, "গোটা দেশ জুড়েই এই ঘটনা বাড়ছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। এটা একটা সামাজিক ব্যাধি। সবার একযোগে প্রতিবাদ করা উচিত।"

 শোভনদেব বলেন, "ঘটনার পরই আরজি করের নির্যাতিতার বাড়ি আমি গেছিলাম। ওর বাবা-মায়ের সঙ্গে আমার কথা হয়।"

এই প্রসঙ্গেই শোভনদেব জানান, "নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার আগে আমি বেসরকারিভাবে ময়নাতদন্তের রিপোর্টটা দেখেছিলাম। দেখে চমকে উঠেছি। চোখে-মুখে রক্ত! কী বীভৎসভাবে খুন!"

গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল নির্যাতিতার রক্তমাখা ক্ষতবিক্ষত দেহ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। তবে সঞ্জয়ের একার পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব নয় বলে এখনও মনে করেন নির্যাতিতার পরিবার থেকে জুনিয়র চিকিৎসকদের অনেকে।

এ ব্যাপারে বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব বলেন, "একজনের পক্ষে করা সম্ভব নাকি একাধিক লোক যুক্ত ছিল, সেটা আমি বলতে পারব না। তবে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।" তিনি এও বলেন, "আরজিকরের ঘটনা ব্যক্তিগতভাবে আমাকে নাড়িয়ে দিয়ে গেছে। আমি মেনে নিতে পারছি না।" 

নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত দল, সামাজিক সংগঠনের এক সুরে প্রতিবাদ করা উচিত বলেও ডানান তিনি।


```