
গার্ডেনরিচ নিয়ে মুখ খুললেন শোভন
শেষ আপডেট: 18 March 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, বর্তমান মেয়রকে জবাবদিহি করতে হবে। তবে এটা ২০১০ সাল থেকেই চলছে। শহরে আটশ-রও বেআইনি বাড়ি তৈরি হয়েছে।
ফিরহাদের আগে কলকাতা পুরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভনবাবু এখন কলকাতায় নেই। তিনি বাইরে রয়েছেন। এ ব্যাপারে দ্য ওয়ালের প্রশ্নের জবাবে তিনি বলেন, এক শ্রেণির লোক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ করে যাচ্ছে। এ বিষয়ে তিনি আর কী বলেছেন, দেখুন উপরের ভিডিওতে।