Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো!'  বহুদেশ ঘুরেও ওজনের পুজোয় 'সেরা' বেছে নিলেন সৌরভ

'আমি পৃথিবীর অনেক জায়গায় যাই। অনেক উৎসব দেখেছি। ক্রিসমাস দেখেছি, নিউ ইয়ার দেখেছি, গণপতি দেখেছি, ব্রাজিলের ফেস্টিভ্যাল দেখেছি।'

'পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো!'  বহুদেশ ঘুরেও ওজনের পুজোয় 'সেরা' বেছে নিলেন সৌরভ

শেষ আপডেট: 19 October 2023 21:54

দ্য ওয়াল ব্যুরো: তিনি তারকা। খেলা হোক বা বেড়ানো, বিশ্বের নানা দেশে ঘুরে বেড়িয়েছেন তিনি। বিভিন্ন ধর্ম-জাতির মানুষের নানা উৎসব দেখেছেন। তারপরেও তিনি মনেপ্রাণে বাঙালি, তাঁর কাছে দুর্গাপূজার চেয়ে বড় উৎসব আর কিছু নেই। তাই বাংলার পুজোয় এসে সে কথা স্বীকার করে নিলেন মহারাজ। জানালেন, 'অনেক দেশের অনেক উৎসব দেখেছি। কিন্তু সবাইকে বলি, পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।' 

এদিন কলকাতার ইএম বাইপাসের ওজন আবাসন কমপ্লেক্সের পুজো উদ্বোধনে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওজন হল কলকাতার অন্যতম বিলাসবহুল আবাসনগুলির মধ্যে অন্যতম। এখানে অন্তত ১৫০০ মানুষের বাস। এই বছর ওজনের পুজো পা দিল চতুর্থ বর্ষে। পঞ্চমীর সন্ধ্যায় সেই পুজো উদ্বোধনে গিয়ে মনের কথা বলেছেন 'বেহালার ছেলেটা'।

কলকাতায় পুজো শুরু হয়ে গেছে মহালয়ার পর থেকেই। আক্ষরিক অর্থেই প্রতিপদ থেকে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছেন মানুষজন। রাস্তায় জনজোয়ার। কিন্তু সৌরভের কাছে পুজো শুরু হয় পঞ্চমী-ষষ্ঠী থেকেই। বস্তুত, বাংলার বহু মানুষই তেমনটাই মনে করেন। তিনি জানিয়েছেন, দ্বিধাহীনভাবেই বাঙালি তথা বিশ্বের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। 'আমি পৃথিবীর অনেক জায়গায় যাই। অনেক উৎসব দেখেছি। ক্রিসমাস দেখেছি, নিউ ইয়ার দেখেছি, গণপতি দেখেছি, ব্রাজিলের ফেস্টিভ্যাল দেখেছি। আমি সবাইকে বলি, পৃথিবীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো,' সগর্বে জানিয়েছেন মহারাজ।

সৌরভ এই আবাসনের পুজো উদ্বোধন করতে এসে আবেগতাড়িত হয়ে গিয়েছেন। আয়োজকদের তরফে ভিডিওতে সৌরভের ক্রিকেট জীবনের সেরা মুহূর্তগুলি দেখানো হয়েছে।  অনুষ্ঠানে কচিকাঁচাদের সঙ্গে সময় কাটান ভারতের অন্যতম সেরা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। সৌরভ নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, 'বাচ্চাদের পুজোর এই পাঁচ থেকে সাতদিন মন খুলে আনন্দ করতে দিন। সারাবছর পড়াশোনার চাপে থাকে তারা। এই আনন্দেরও দরকার রয়েছে। নিজের কথা বলতে পারি, আমার পুজো পঞ্চমী থেকেই শুরু হয়ে গিয়েছে।'

পাশাপাশি তিনি আরও বলেছেন, 'আমি রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় দেখি সকলের মুখে হাসি। এটা দারুণ বিষয়। মা দুর্গার অনেক শক্তি, তিনি সকলের মুখে হাসি আনেন।' আবাসনের বাসিন্দাদের উদ্দেশে মহারাজ বলেছেন, আবাসনের পুজো খুব ভাল হয়। সবাই এসে উৎসব পালন করেন। বছরের বাকি সময় অনেকেই চাকরি নিয়ে ব্যস্ত থাকেন। সকালে বেরিয়ে বাড়ি ফেরেন রাতে, তারপর পরিবারকে কেন্দ্র করেই সময়টা চলে যায়। আনন্দ সেইভাবে করা হয় না, তাই এ সময় মন ভরে আনন্দ করুন। উৎসবের দিনগুলো উপভোগ করুন সকলেই।


```