
শেষ আপডেট: 23 February 2020 18:30
গুজরাত থেকেই বিসিসিআই সচিব হয়েছেন জয় শাহ। মোতেরা স্টেডিয়াম ভেঙে নতুন করে তৈরির ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্রেরই। গুজরাত ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকার সময়ে তিনিই এই কাজ শুরু করেছিলেন।
https://twitter.com/narendramodi/status/1231854878550454272
‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের শুরুতেই ভারত-আমেরিকার বন্ধুত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘বন্ধু নরেন্দ্র মোদীর জন্য আমি গর্বিত।’ শুধু লোকসংখ্যা নয়, একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে যা যা থাকার, সবই রয়েছে নতুন এই স্টেডিয়ামে। সামনের বছর ফেব্রুয়ারিতে ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ইংল্যান্ড দলের। ট্রাম্পের মুখে এদিন শোনা গেল শচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির নামও। শচিনের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, এমন খেলোয়াড় ভারতের গর্ব। বিরাট কোহলির প্রশংসাও শোনা যায় মার্কিন প্রেসিডেন্টের মুখে।
এদিন দেখা যায় ভিভিআইপি আসনে সৌরভ এবং জয় শাহ পাশাপাশি বসে রয়েছেন। যদিও ট্রাম্পের হাত দিয়ে মোতেরার সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামের উদ্বোধন নিয়েও বিতর্ক রয়েছে। ক্রিকেট মহলের কেউ কেউ বলছেন, ট্রাম্প এদেশের অতিথি। তিনি স্টেডিয়ামে সভা করতেই পারেন। কিন্তু তিনি যে দেশের রাষ্ট্রপতি সেই আমেরিকর সঙ্গে ক্রিকেটের কস্মিনকালেও সম্পর্ক নেই। তাহলে তিনি কেন? তাঁদের বক্তব্য, কোনও একটি টেস্ট ম্যাচ বা ওয়ান ডে ম্যাচের মধ্যে দিয়েও তো এই স্টেডিয়ামের উদ্বোধন হতে পারত।