Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'আমি তৃণমূলে যাচ্ছি না'! ২১ জুলাইয়ের আগের রাতে ফেসবুক লাইভে এসে বলতে হল সৌমিত্রকে

হঠাৎ কেন ফেসবুক লাইভে এসে এমন কথা বলতে হল তিনবারের সাংসদকে?

'আমি তৃণমূলে যাচ্ছি না'! ২১ জুলাইয়ের আগের রাতে ফেসবুক লাইভে এসে বলতে হল সৌমিত্রকে

সৌমিত্র খাঁ।

শেষ আপডেট: 21 July 2024 07:31

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই বাঁকুড়ার মাটিতে চাপা গুঞ্জন, তৃণমূলের একুশের মঞ্চে কি দেখা যাবে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে? বিষয়টি অজানা নয় সৌমিত্ররও। পরিস্থিতির জন্য সংবাদমাধ্যমের একাংশকে দুষে শনিবার রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে সৌমিত্র বললেন, "বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব! আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।"

হঠাৎ কেন ফেসবুক লাইভে এসে এমন কথা বলতে হল তিনবারের সাংসদকে? পরিস্থিতির জন্য সৌমিত্রর সাম্প্রতিক একাধিক মন্তব্যকেই দায়ী করছেন পর্যবেক্ষকদের অনেকে। ওই মহলের মতে, নির্বাচনে জয়লাভ করার পরেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গালভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায়। একইসঙ্গে নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে।

গত ১৮ জুন তৃণমূল নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করে নিজেই সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ। ওই দিন রতনপুরে গিয়েছিলেন সাংসদ সৌমিত্র। ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতে পেয়েই তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। এই ছবি সামনে আসতেই নানা কথা শুরু হয়

প্রসঙ্গত এর আগেই বাংলা থেকে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন তিনি। ৪ জুন ফল প্রকাশের পর সৌমিত্র বলেছিলেন, "মন্ত্রী হওয়ার জন্যই বিষ্ণুপুরের মানুষ আমাকে জয়ী করেছেন। এই মুহূর্তে আমি বাংলার সবচেয়ে সিনিয়র সাংসদ। তিনবার সংসদ পদে জয়ী হয়েছি। একবারের বিধায়ক, যুবমোর্চার দায়িত্বও ভালভাবে সামলেছি।"

তাৎপর্যপূর্ণভাবে সৌমিত্র একথাও জানান, "আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলাস্তরের অনেকের যোগাযোগ আছে। তবে বিজেপিতে আছি। চেষ্টা করব যাতে সব ঠিক ঠাক হয়।" স্বাভাবিকভাবে সৌমিত্রর একের পর এক মন্তব্যে অন্য ইঙ্গিত পেয়েছিলেন রাজনৈতিক মহলের অনেকেই। 

সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে বরাবরই এক বিতর্কিত চরিত্র। ২০১১ সালে কংগ্রেসের টিকিটে কোতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন সৌমিত্র। দু'বছর যেতে না যেতেই ২০১৩ সালে যোগ দেন তৃণমূলে। বিধায়ক হিসাবে মেয়াদ শেষের আগেই ২০১৪ সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন। সেবারও মেয়াদ শেষের আগেই দলবদল করেন তিনি। ২০১৯ এর লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন। ২০১৯ এ বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয় বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ। ২০২৪ এর লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন।


```