Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভোটের ফল বেরনোর দিনই বিরোধী নেতাদের দিল্লিতে ডাকলেন সনিয়া

দ্য ওয়াল ব্যুরো : ভোটের সময় গোপনে নাকি এনডিএ বিরোধী দলগুলির সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতারা। ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গান্ধী তাঁদের সেরকমই নির্দেশ দিয়েছিলেন। এবার জানা গেল, ভোটের ফল বেরনোর দিন, অর্থাৎ আগামী ২৩ মে দ

ভোটের ফল বেরনোর দিনই বিরোধী নেতাদের দিল্লিতে ডাকলেন সনিয়া

শেষ আপডেট: 16 May 2019 08:43

দ্য ওয়াল ব্যুরো : ভোটের সময় গোপনে নাকি এনডিএ বিরোধী দলগুলির সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতারা। ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গান্ধী তাঁদের সেরকমই নির্দেশ দিয়েছিলেন। এবার জানা গেল, ভোটের ফল বেরনোর দিন, অর্থাৎ আগামী ২৩ মে দিল্লিতে বিরোধী নেতাদের ডেকে পাঠিয়েছেন সনিয়া। বৃহস্পতিবার ইউপিএ-র শরিক ডিএমকে জানিয়েছে, তাদের নেতা এম কে স্ট্যালিন সনিয়ার আমন্ত্রণ পেয়েছেন। কংগ্রেসের ধারণা, ভোটে কেউ গরিষ্ঠতা পাবে না। তাই কমলনাথের মতো নেতা বিজেডি প্রধান নবীন পট্টনায়েক, ওয়াই এস কংগ্রেসের জগন রেড্ডি এবং টিআরএসের কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কথাবার্তা বলেছেন। ভোটের পরে কী শর্তে জোট হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। জগন রেড্ডি কীভাবে কংগ্রেসের ঘনিষ্ঠ হয়ে উঠলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নানা মহলে। তাঁর বাবা ওয়াই এস রাজশেখর রেড্ডি আগে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। বাবার মৃত্যুর পরে জগন কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান। নিজের দল ওয়াই এস আর কংগ্রেস তৈরি করেন। অন্ধ্রে বিধানসভা ভোটে জগনের প্রধান প্রতিপক্ষ তেলুগু দেশমের চন্দ্রবাবু নায়ডু। জগন যদি কংগ্রেসের সঙ্গে জোট করেন, নায়ডু সম্ভবত অসন্তুষ্ট হবেন।

```