Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করল ছেলে! নবগ্রামে লোনের টাকা নিয়ে বচসায় নৃশংস কাণ্ড সপ্তমীতে

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম বাণী ঘোষ। অভিযুক্ত ছেলে শুকদেবের ব্যাঙ্কে লোন ছিল। নিজে নিলেও মাকে লোন পরিশোধ করতে বলায় বাধে বিপত্তি।

মাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করল ছেলে! নবগ্রামে লোনের টাকা নিয়ে বচসায় নৃশংস কাণ্ড সপ্তমীতে

নবগ্রাম থানা

শেষ আপডেট: 11 October 2024 11:37

দ্য ওয়াল ব্যুরো: মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। সূত্রের খবর, সপ্তমীর সন্ধেয় নবগ্রামের ঘোষ পাড়ায় দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত পলাতক। তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম বাণী ঘোষ। অভিযুক্ত ছেলে শুকদেবের ব্যাঙ্কে লোন ছিল। নিজে নিলেও মাকে লোন পরিশোধ করতে বলায় বাধে বিপত্তি। সপ্তমীর সন্ধেয় লোনের টাকা পরিশোধ নিয়েই তুমুল ঝামেলা শুরু হয় মা ও ছেলের মধ্যে। এরপর আচমকাই মায়ের মাথায় কোদাল দিয়ে আঘাত করে গুণধর ছেলে শুকদেব।

যদিও পরে বাণী ঘোষকে পাঁচগ্রাম হাসপাতালে নিয়ে গেলে লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুধু মা নয়, এদিন পরিবারের অনান্যদের সঙ্গেও শুকদেব হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ।

ঘটনায় শুকদেবের বাবা-সহ মোট পাঁচজন আহত হয়েছেন বলে খবর। তাঁদের বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছয় নবগ্রাম থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


```