Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সম্পত্তির লোভে বাবাকে গুলি! শোরগোল বহরমপুরের সৈদাবাদে

সাত সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুরের সৈদাবাদ এলাকায়। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সম্পত্তির লোভে বাবাকে গুলি! শোরগোল বহরমপুরের সৈদাবাদে

শেষ আপডেট: 17 March 2024 12:52

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে বিষয় নয় বিষ। অর্থাৎ সম্পত্তি ঘিরেই শত্রুতা তৈরি হয়। আর সেই সম্পত্তির লোভে নিজের বাবাকে গুলি করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। 

রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুরের সৈদাবাদ এলাকায়। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম সুশান্ত মণ্ডল। এদিন সকাল ৬ টা ৪৫মিনিট নাগাদ এলাকার জোড়া শিব মন্দিরের কাছে বৃদ্ধকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালায়। গুলি বৃদ্ধার বাম কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়।

সুশান্তবাবুর দাবি, "এর আগে ২০০৭ সালে আমার ছোট ছেলে সৌমেন আমাকে হাফ মার্ডার করে দিয়েছিল। আমার ধারণা, এবারেও ওই লোক লাগিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল।"


কেন? বৃদ্ধ বলেন,":ছোট ছেলে কোনও কাজ করে না। ওর লোভ আমার সম্পত্তির দিকে।" স্থানীয় সূত্রেরও দাবি, সম্পত্তিকে কেন্দ্র করেই এই গুলি কাণ্ড। ঘটনার পর থেকেই বৃদ্ধর ছোট ছেলে বেপাত্তা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 


```