Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মহালয়ায় সূর্যগ্রহণ, ১০০ বছরে এই প্রথম! পিতৃতর্পণ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: এ বছরের দেবীপক্ষ শুরু হবে সূর্যগ্রহণের (Solar Eclipse) সঙ্গে। মহালয়ার (Mahalaya) কাকভোরে রেডিওয় মহিষাসুরমর্দিনী বেজে ওঠার পরেই গ্রহণ হবে সূর্যের। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না বলেই জানা গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন,

মহালয়ায় সূর্যগ্রহণ, ১০০ বছরে এই প্রথম! পিতৃতর্পণ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা, জেনে নিন

শেষ আপডেট: 18 August 2023 09:55

দ্য ওয়াল ব্যুরো: এ বছরের দেবীপক্ষ শুরু হবে সূর্যগ্রহণের (Solar Eclipse) সঙ্গে। মহালয়ার (Mahalaya) কাকভোরে রেডিওয় মহিষাসুরমর্দিনী বেজে ওঠার পরেই গ্রহণ হবে সূর্যের। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না বলেই জানা গেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, বিগত ১০০ বছরের সময়কালে এমনটা হয়নি। মহালয়ার দিন সূর্যগ্রহণ খুব সাধারণ ঘটনা নয়। এই নিয়ে উদ্বেগে ধর্মপ্রাণ মানুষরা। দেবীপক্ষের সূচনায় সূর্যগ্রহণ ঘটলে কোনও অমঙ্গল হবে না তো? প্রতিবারের মতো রীতিনীতি মেনে পিতৃতর্পণ করা যাবে তো? জ্যোতিষ শাস্ত্রবিদরা অবশ্য বলেছেন, ভারতে এই সূর্যগ্রহণ অদৃশ্য, তাই তর্পণের রীতি পালনে কোনও বাধা নেই।

তথ্য বলছে, মহালয়া অর্থাৎ ১৪ অক্টোবরে অমাবস্যা তিথি। সেদিন পিতৃতর্পণ হবে ভারতের বিভিন্ন নদীর ঘাটে ঘাটে। সেদিনই ভারতীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ গ্রহণ স্পর্শ করবে সূর্য। রাত ২টো ২৫ মিনিটে পর্যন্ত গ্রহণ থাকবে।

গুপ্ত প্রেসের পঞ্জিকার প্রধান রাজগণক অচিন্ত্য ভট্টাচার্য এ বিষয়ে বলেন, ‘আমার বয়স ৭৫, বহুদিন ধরে জ্যোতিষ ও শাস্ত্রীয় কাজ করছি। কিন্তু মহালয়ায় সূর্যগ্রহণ মনে পড়ে না।' তবে এ জন্য তর্পণে কোনও অসুবিধা নেই বলেই জানিয়েছেন তিনি। কারণ সূর্যগ্রহণ ভারতের আকাশে দেখা না যাওয়ায় প্রভাব পড়বে না।

জ্যোর্তিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারিও জানিয়েছেন, এমনটা আগে দেখেননি তিনি। তবে মহালয়ার সঙ্গে সূর্যগ্রহণের বৈজ্ঞানিক কোনও সম্পর্ক নেই। পাশাপাশি অবশ্য বিশেষজ্ঞরা এ-ও উল্লেখ করেছেন, কারও মনে দ্বিধা-দ্বন্দ্ব থাকলে ১৪ অক্টোবর রাতে গ্রহণের সময়টুকু তর্পণ না করলেই হবে। এমনিতেও যে কোনও শুভ কাজের সঙ্গে গ্রহণের সময় মিলে গেলে, এই নিয়মটুকুই পালন করতে হয়।

কম্পিউটার সায়েন্স পড়ে চাকরি পেয়েও এন্তার মোবাইল চুরি! দ্রুত বড়লোক হওয়ার তাড়ায় শ্রীঘরে ঠাঁই


```