Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পর্নকাণ্ড: সঙ্কটজনক অবস্থা সোদপুরের নির্যাতিতা তরুণীর, রেফার করা হল সাগর দত্তের CCU-তে

নির্যাতনের শিকার সোদপুরের তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানালেন নির্যাতিতার মা।

পর্নকাণ্ড: সঙ্কটজনক অবস্থা সোদপুরের নির্যাতিতা তরুণীর, রেফার করা হল সাগর দত্তের CCU-তে

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 11 June 2025 03:47

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাজনক অবস্থায় সোদপুরের তরুণীকে সাগর দত্ত হাসপাতালের সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। সোদপুর তিন নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা আরিয়ান খান আর শ্বেতা খানের নির্যাতনের শিকার মেয়েটির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে বলেই জানা গিয়েছে। নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে নির্যাতন ও পর্নোগ্রাফি চক্রে জোর করে জড়ানোর পিছনে রয়েছে আরিয়ান খান ও তাঁর মা শ্বেতা খান।

পরিবারের দাবি, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে হাওড়ায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করা হয়। এই কাজে বাধা দেওয়াতেই শুরু হয় নির্মম অত্যাচার। প্রায় পাঁচ মাস ধরে আরিয়ান খানের ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল তাঁকে। এরপর কোনওভাবে পালিয়ে বাড়ি ফিরলেও, ক্রমশ খারাপ হতে থাকে তাঁর শারীরিক অবস্থা।

ফেরার পরেই তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে। বর্তমানে অবস্থা আরও সংকটজনক হওয়ায় তাকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্যাতিতার মায়ের আবেদন, আরিয়ান খান ও তাঁর মায়ের কঠোর শাস্তি হোক। তিনি জানান, “মেয়ের সঙ্গে এখন ঠিকভাবে কথা বলা যাচ্ছে না। পুলিশ আমাদের সঙ্গে কথা বলেছে, কিন্তু অপরাধীদের যেন কোনওভাবেই ছাড়া না হয়।”

এদিকে, যাঁরা তরুণীকে উদ্ধার করেছিলেন, তাঁদের কথায়, “পুলিশ তদন্ত করছে ঠিকই, তবে এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি আরিয়ান ও তাঁর মায়ের ভয়ে।”
 


```