Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মমতা ব্যানার্জী বিয়ে করলেন, পাত্রের নাম সোশ্যালিজম! তামিলনাড়ুতে এ কী কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করলেন মমতা ব্যানার্জী, পাত্রের নাম সোশ্যালিজম! বিষম খাওয়ার মতো ঘটনা ঘটলেও, ঠিক এমনটাই হল তামিলনাড়ুর সালেমে। রীতিমতো অনুষ্ঠান করেই হল বিয়ে। পাত্রীর নাম সত্যিই মমতা ব্যানার্জী। পাত্র সোশ্যালিজম। মমতা বন্দ্যোপাধ্যায় ও

মমতা ব্যানার্জী বিয়ে করলেন, পাত্রের নাম সোশ্যালিজম! তামিলনাড়ুতে এ কী কাণ্ড

শেষ আপডেট: 13 June 2021 14:22

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করলেন মমতা ব্যানার্জী, পাত্রের নাম সোশ্যালিজম! বিষম খাওয়ার মতো ঘটনা ঘটলেও, ঠিক এমনটাই হল তামিলনাড়ুর সালেমে। রীতিমতো অনুষ্ঠান করেই হল বিয়ে। পাত্রীর নাম সত্যিই মমতা ব্যানার্জী। পাত্র সোশ্যালিজম। মমতা বন্দ্যোপাধ্যায় ও সোশ্যালিজমের বিয়ের খবরে কার্যত তাজ্জব বনে গিয়েছে গোটা দেশ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের কার্ড। তাই দেখে হেসেই গড়াচ্ছেন সকলে। তবে পাত্রীর নাম না হয় কাকতালীয় ভাবে মিলে গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। পাত্রের এমন অদ্ভুত নামের কারণ কী!

mamata banerjee weds socialism

তামিলনাড়ুর সালেম জেলার সিপিআই-এর জেলা কমিটির সম্পাদক লেনিন মোহনের ছেলে সোশ্যালিজম। তাঁর অপর দুই ছেলের নাম কমিউনিজম ও লেনিনিজম। ছেলেদের এমন নাম রাখার পেছনে প্রত্যাশিত ভাবেই রয়েছে তাঁর রাজনৈতিক দর্শন ও বিশ্বাস। লেনিন মোহন বলেন, "সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই সবাই বলত কমিউনিজম উবে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে গোটা দর্শনটাই। সেই সময়ে এমনই খবর প্রচারিত হতো সবসময়। আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। তাই বড় ছেলের জন্মের পর কমিউনিজম নাম রাখার সিদ্ধান্ত নিই। আমি বিশ্বাস রাখি বিশ্বে মানবসভ্যতা যতদিন আছে, কমিউনিজমের দর্শনও ততদিন থাকবে।"

Socialism marrying Mamta Banerjee? Yes, it's set to happen in Tamil Nadu  this Sunday!- The New Indian Express

বাকি দুই ছেলের নামও এই চিন্তা থেকেই রাখা। মেয়ে হলে নাম রাখতেন মার্কসিয়া, এমনটাও ভেবে রেখেছিলেন। তবে লেনিন মোহন যে গ্রামের বাসিন্দা, সেই কাট্টুর গ্রামের অধিকাংশ মানুষই এই দর্শনে বিশ্বাসী। আর তাই তাঁদের গ্রামের 'রাশিয়া', 'মস্কো', 'চেকোস্লোভাকিয়া', 'রোমানিয়া', 'ভিয়েতনাম' নামের ছেলে-মেয়েদের খোঁজ পাওয়া যায় ঘরে ঘরে। তবে পাত্রী পি মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ওই জেলারই এক কংগ্রেস পরিবারের মেয়ে। সেখানেও বছর বিশ আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন, তখন তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই মেয়ের নাম রাখা হয়েছিল মমতা ব্যানার্জী। তবে কে জানত, কংগ্রেস আর সিপিআই একদিন গাঁটছড়া বাঁধবে মহা ধূমধামে!

```