Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলে সাপ! ক্লাসরুমে জল, আতঙ্কে পড়ুয়ারা, ক্ষোভে পথ অবরোধ

টানা বৃষ্টিতে চারদিক জলমগ্ন। স্কুলের ক্লাসরুম, বারান্দা, এমনকি স্কুলে ঢোকার পথেও থইথই জল। আর সেই জলের মধ্যেই হেঁটে বেড়াচ্ছে বিষধর সাপ!

স্কুলে সাপ! ক্লাসরুমে জল, আতঙ্কে পড়ুয়ারা, ক্ষোভে পথ অবরোধ

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 August 2025 16:15

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে চারদিক জলমগ্ন। স্কুলের ক্লাসরুম (Water in the classrom), বারান্দা, এমনকি স্কুলে ঢোকার পথও থইথই করছে জল। আর সেই জলের মধ্যেই ঘুরছে বিষধর সাপ (Snake at schoolo)! আতঙ্কের ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের নন্দগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। শুধু পড়ুয়ারা নয়, চরম উৎকণ্ঠায় অভিভাবকেরাও।

ক্ষোভ ফেটে পড়েছে স্থানীয়দের মধ্যে। শনিবার দুপুরে কালনা–কাটোয়া স্টেকেকেকে রোড অবরোধে সামিল হলেন স্কুলের পড়ুয়ারা ও তাঁদের অভিভাবকেরা (blocking the road)। দীর্ঘক্ষণ অবরোধের জেরে পথ অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু তাতে থামেনি ক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা চলে ক্ষুব্ধ অভিভাবকদের।

অভিভাবকদের অভিযোগ, স্কুলের পরিকাঠামো ভয়াবহ দুরবস্থায়। ক্লাসরুমে জল ঢুকছে, দু’-তিন দিন না শুকালে জল নামছে না। তার মধ্যেই শুক্রবার একাধিক সাপ দেখা যায় বলে দাবি। তাতেই আতঙ্ক আরও বাড়ে। শুধু তাই নয়, স্কুলের দেওয়ালে ফাটল, টালির চাল ভাঙা— যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, “বাচ্চারা ক্লাসে বসতে পারছে না। জলে দুর্গন্ধ, মশার উপদ্রব, তার মধ্যে সাপ ঘুরছে। এই অবস্থায় পড়াশোনা চলবে কী করে?”

স্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা বলেন, “আমরা বিষয়টি বারবার উপরমহলে জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। স্থায়ী সমাধান চাই। সাপ দেখা গিয়েছে, সেই কথাও মানছি।”

প্রায় ৭০-৮০ জন পড়ুয়া পড়ে এই প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়নি বলেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকেরা। তাঁদের দাবি, দ্রুত পদক্ষেপ করে স্কুল চত্বরের জলনিকাশি ব্যবস্থা ও পরিকাঠামো সংস্কার করতে হবে। তা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
 


```