Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সিকিমে ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি! মৃত ১৬ জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর গাড়ি (Army vehicle)। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৬ জন জওয়ানের। গুরুতর আহত হয়েছেন চারজন। শুক্রবার ভারত-চিন সীমান্তের কাছে উত্তর সিকিমে (North Sikkim) এই দুর্ঘটনা

সিকিমে ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি! মৃত ১৬ জওয়ান

শেষ আপডেট: 23 December 2022 10:35

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর গাড়ি (Army vehicle)। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৬ জন জওয়ানের। গুরুতর আহত হয়েছেন চারজন। শুক্রবার ভারত-চিন সীমান্তের কাছে উত্তর সিকিমে (North Sikkim) এই দুর্ঘটনাটি ঘটেছে।

North Sikkim, Army vehicle, death

পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনার ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। এর ফলে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছতেও বেশ দেরি হয়। জানা গেছে, লাচেন থেকে একটু দূরেই আজ এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে পড়ার ফলে একেবারে দুমড়ে-মুচড়ে যায়। একজন সিনিয়র পুলিশ অফিসার জানান, চার আহত সেনাকে হেলিকপ্টারে চাপিয়ে উত্তরবঙ্গের এক আর্মি হাসপাতালে বিমানে করে নিয়ে আসা হয়েছে।

https://twitter.com/anugamini2/status/1606216074667888640?s=20&t=3Ukx7F_6zA_a9uvHFqZ0rw

জানা গেছে, গ্যাংটক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে জেমা ৩ এলাকায় শুক্রবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চুংথাং সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) অরুণ থাটাল জানিয়েছেন, যে সেনা গাড়িটির মধ্যে মোট ২০জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সীমান্ত চৌকির দিকে যাচ্ছিলেন। গাড়িটি জেমা ৩ এলাকায় পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় হঠাৎই উল্টে যায়। গড়িয়ে কয়েকশ ফুট নীচে পড়ে।

North Sikkim, Army vehicle, death

আহতদের সেনা হাসপাতালে পাঠানোর পাশাপাশি মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য গ্যাংটকের রাজ্য পরিচালিত এসটিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তবে নিহতদের রেজিমেন্ট এখনও নিশ্চিত করা যায়নি বলেই জানা গেছে।

নগ্ন হয়ে রাস্তায় ঘোরার শখ, বাধা দিতেই মা এবং দুই প্রতিবেশীকে মেরে ফেলল কাশ্মীরের যুবক


```