Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন! মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিক ও তাঁর পরিবারের

দ্য ওয়াল ব্যুরো: গ্যাস সিলিন্ডার ফেটে (cylinder blast) করে মৃত্যু (death) হল এক পরিযায়ী শ্রমিক (migrant labour) ও তাঁর স্ত্রী-সন্তান সহ মোট ছয়জনের। ঘটনাটি ঘটেছে হরিয়ানার কাছে পানিপত (Panipat) এলাকায়। জানা গেছে, এরা সকলেই পশ্চিমবঙ্গের উত্তর

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন! মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিক ও তাঁর পরিবারের

শেষ আপডেট: 12 January 2023 11:19

দ্য ওয়াল ব্যুরো: গ্যাস সিলিন্ডার ফেটে (cylinder blast) করে মৃত্যু (death) হল এক পরিযায়ী শ্রমিক (migrant labour) ও তাঁর স্ত্রী-সন্তান সহ মোট ছয়জনের। ঘটনাটি ঘটেছে হরিয়ানার কাছে পানিপত (Panipat) এলাকায়। জানা গেছে, এরা সকলেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাসিন্দা। কাজের খোঁজে পরিবার নিয়ে হরিয়ানা গিয়েছিলেন আবদুল করিম নামের ওই পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার সকালে সেখানেই দুর্ঘটনায় মারা যান সবাই।

জানা গেছে, পরিযায়ী শ্রমিক আবদুল করিম (৪৮) ও তাঁর স্ত্রী আফরোজ (৪৫) সন্তানদের নিয়ে পানিপতের তেহসিল ক্যাম্প এরিয়ার কাছে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার সকালে আবদুল করিমের স্ত্রী চা বানানোর জন্য গ্যাস ওভেন জ্বালাতেই সিলিন্ডার ফেটে যায়।

সেইসময় ঘরে করিম ও তাঁর স্ত্রী ছাড়াও চার সন্তান ছিল। আগুনে পুড়ে সকলে ঘটনাস্থলেই মারা যায়। জানা গেছে, ওই সন্তানদের নাম ইশরাত (১৮), রেশমা (১৬), আফসানা (৮) এবং আবদুস শাকুর (১২)।

ঘটনার পর সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা দমকলে খবর দেন। পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে নিয়ে যায়। উত্তর দিনাজপুরে ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতেও এই দুর্ঘটনার খবর পাঠানো হয়েছে।

মহিলা ক্যাব চালকের উপর হামলা! পাথর ছুড়ে ভাঙল কাচ, ছিনতাইকারীদের রুখলেন 'বীরাঙ্গনা'


```