Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কেরলে বন্যাত্রাণে অর্থ দিলেন ধর্ষিতা বিদেশিনীর বোন

দ্য ওয়াল ব্যুরো : গতবছর কেরলের কোভালাম তটে বেড়াতে এসে ধর্ষিত ও খুন হয়েছিলেন এক লাটভিয়ান তরুণী। এবছর কেরলের বন্যাত্রাণে অর্থ দান করলেন তাঁরই বোন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ওই মহিলা যে উদার মানসিকতার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়।

কেরলে বন্যাত্রাণে অর্থ দিলেন ধর্ষিতা বিদেশিনীর বোন

শেষ আপডেট: 15 August 2019 08:13

দ্য ওয়াল ব্যুরো : গতবছর কেরলের কোভালাম তটে বেড়াতে এসে ধর্ষিত ও খুন হয়েছিলেন এক লাটভিয়ান তরুণী। এবছর কেরলের বন্যাত্রাণে অর্থ দান করলেন তাঁরই বোন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ওই মহিলা যে উদার মানসিকতার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়। বিজয়নের কথায়, এই কঠিন সময়ে তিনি মহৎ হৃদয় নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আয়ারল্যান্ড থেকে তিনি তাঁর উপার্জনের একটি অংশ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে। এরাজ্যের মানুষের প্রতি তিনি সংহতি জানিয়েছেন। ওই মহিলার নাম ইলজে কোরমানে। ২০১৮ সালে তাঁর দিদি কোভালাম বিচ থেকে নিখোঁজ হয়ে যান। কয়েকদিন বাদে তাঁর দেহ পাওয়া যায়। তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছিল। ওই ঘটনায় জড়িত সন্দেহে দু'জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ইলজে ফেসবুক পোস্টে লিখেছেন, হ্যালো মাই ডিয়ার কেরেলাইটস, আমি তোমাদের ভুলিনি। আমি দেখলাম, তোমাদের খুব খারাপ সময় যাচ্ছে। তোমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পরে তিনি বলেছেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, তোমাদের দুর্ভাগ্য বেশিদিন স্থায়ী হবে না। আমি সমুদ্রের ওপার থেকে তোমাদের ভালোবাসা জানাই। ইলজে জানিয়েছেন, তিনি সম্ভবত খুব শীঘ্র কেরলে যাবেন। ততদিনে 'ঈশ্বরের আপন দেশে' স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

```