Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

SIR: বন্দিদের ফর্ম পূরণে বিশেষ নির্দেশ! পরিজনদের সহায়তায় সক্রিয় হবে জেল কর্তৃপক্ষ

সূত্রের খবর, রাজ্যের ৬২টি সংশোধনাগারে প্রায় ২৫ হাজার বন্দি রয়েছেন, যাঁদের মধ্যে রয়েছে বাংলাদেশি বন্দিও। তাঁদের ভারতে আসার সাল, পরিচয়পত্রের তথ্য, সবই খতিয়ে দেখা হচ্ছে SIR প্রক্রিয়ার অংশ হিসেবে।

SIR: বন্দিদের ফর্ম পূরণে বিশেষ নির্দেশ! পরিজনদের সহায়তায় সক্রিয় হবে জেল কর্তৃপক্ষ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 November 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: বিচারাধীন বন্দিদের SIR ফর্ম পূরণে এবার বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য কারা দফতর (Jail Authorities)। ভোটার তালিকার বিশেষ সমীক্ষায় কোনও নাম যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে বন্দিদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দিতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে (Special instructions for prisoners)। ইতিমধ্যেই এই নির্দেশিকা রাজ্যের সমস্ত সংশোধনাগারে পাঠিয়েছেন এডিজি (কারা) লক্ষ্মীনারায়ণ মিনা।

সূত্রের খবর, রাজ্যের ৬২টি সংশোধনাগারে প্রায় ২৫ হাজার বন্দি রয়েছেন, যাঁদের মধ্যে রয়েছে বাংলাদেশি বন্দিও। তাঁদের ভারতে আসার সাল, পরিচয়পত্রের তথ্য, সবই খতিয়ে দেখা হচ্ছে SIR প্রক্রিয়ার অংশ হিসেবে।

বেশ কয়েকটি সংশোধনাগারে বন্দিদের পরিজনরা ইতিমধ্যেই ফর্ম নিয়ে এসে সই করিয়ে জমা দিচ্ছেন। জেল সূত্রে জানা গেছে, পরিজনরা ফর্ম নিয়ে এলে ওয়েলফেয়ার অফিসার-সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সহযোগিতা করবেন। সই-সহ সব প্রক্রিয়া সম্পন্ন হলে ফর্মটি নিজেদের হেফাজতেই রেখে দেবে জেল কর্তৃপক্ষ।

শনিবার এডিজি-র নির্দেশে স্পষ্ট বলা হয়েছে—বন্দির পরিবার যদি ফর্মে সই করাতে চান, জেল কর্তৃপক্ষকে সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে।

নিয়ম অনুযায়ী, সপ্তাহে একদিন বন্দির পরিবারের সদস্যরা দেখা করতে আসতে পারেন। সেই দিনেই তাঁরা এনুমারেশন ফর্ম জমা দিতে বা সই করাতে পারবেন। জেল কর্তৃপক্ষ ফর্ম যাচাই করে বন্দিকে সইয়ের অনুমতি দেবেন। ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে বিচারাধীন প্রতিটি বন্দির সুযোগ পাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।


```