Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: রাজ্যে মৃত ভোটার ২২ লক্ষেরও বেশি, এখনও অবধি আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা ছাড়াল ৪৬ লক্ষ

বাংলায় এসআইআর (SIR West Bengal) পর্বে মৃত ভোটারের (Dead Voter) সংখ্যা বেড়ে হল ২২ লক্ষ ২৮ হাজার।

SIR: রাজ্যে মৃত ভোটার ২২ লক্ষেরও বেশি, এখনও অবধি আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা ছাড়াল ৪৬ লক্ষ

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 December 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এসআইআর (SIR West Bengal) পর্বে মৃত ভোটারের (Dead Voter) সংখ্যা বেড়ে হল ২২ লক্ষ ২৮ হাজার। এখনও অবধি প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের (Enumeration Form) কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই হিসেবে কমিশনের (Election Commission) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার বিকেল পর্যন্ত আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা হল ৪৬ লক্ষ ২০ হাজার।

এখন ভোটারদের মনে প্রশ্ন উঠতে পারে, এই আন-কালেক্টেবল (Uncollectable Form) বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে। কমিশন (election Commission) আগেই জানিয়েছিল, যারা মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যাঁরা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যান্যদের মিলিয়ে এই আন-কালেক্টেবল।

এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কত মৃত ভোটার

সবচেয়ে বেশি
কলকাতা উত্তর (Kolkata North): ৬.৯১ শতাংশ (১ লক্ষ ৪ হাজার ৭৬)
কলকাতা দক্ষিণ (Kolkata South): ৬.০৬ শতাংশ (৫৪ হাজার ৯৮৫) 

সবচেয়ে কম
পুর্ব মেদিনীপুর (East Midnapore): ১.৪০ শতাংশ (৫৯ হাজার ৮০০)
পশ্চিম মেদিনীপুর (West Midnapore): ২ শতাংশ  (৮০ হাজার ১৩০)

আলাদা করে দুই ২৪ পরগনার হিসাব 
দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana): ৩.২৫ শতাংশ (২ লক্ষ ৭৯ হাজার)
উত্তর ২৪ পরগনা (North 24 Pargana): ৩.৪৭ শতাংশ (২ লক্ষ ৮৮ হাজার)

অন্যদিকে, এদিন নতুন করে ফের একবার রাজ্যের ছয় জেলার ডিইও-কে চিঠি দিয়েছে কমিশন। যার মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, দুই কলকাতা, হাওড়া এবং হুগলি। চিঠিতে বলা হয়েছে, যেসব আবাসনে ৮০০ বা তার বেশি ভোটার রয়েছেন এমন আবাসনের খোঁজ করতে হবে। ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। সেই মতগুলোকেই সামনে রেখে পুনরায় খোঁজ খবর করতে বলেছে কমিশন। ৬ ডিসেম্বরের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের বক্তব্য, যেহেতু এখনও একাধিক জেলায় এখনও আন কালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশ কয়েকজন বিএলও-র কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত (Subrata Gupta)।

কমিশন খবর পেয়েছে, অনেক জায়গায় তিনবার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলও-দের বলছেন এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে। যা নিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন স্পেশ্যাল অবজার্ভার। ঘুরিয়ে জানতেও চেয়েছিলেন, ঠিক কার নির্দেশের অপেক্ষা করছেন বিএলও-রা। কমিশনের বক্তব্য, এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি মিটবে, তত স্পষ্ট হবে বাংলার মৃত ভোটারের আসল সংখ্যাটা।


```