Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: ‘কমিশনের মাজা ভেঙে দেব’! হুঁশিয়ারি ফারাক্কার তৃণমূল বিধায়কের, ভাইরাল ভিডিও

 চলতি মাসের ১৪ জানুয়ারি ফারাক্কায় এসআইআর প্রক্রিয়া ঘিরে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তাঁর নেতৃত্বেই হামলা চালানো হয়।

SIR: ‘কমিশনের মাজা ভেঙে দেব’! হুঁশিয়ারি ফারাক্কার তৃণমূল বিধায়কের, ভাইরাল ভিডিও

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 January 2026 14:26

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে উত্তেজনার মধ্যেই ফের বিতর্কে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম (Farakka TMC MLA , Viral Video)। সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই বক্তব্যের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। তবু প্রকাশ্যে আসা এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনকে (Election Commission) উদ্দেশ করে হুঁশিয়ারির সুরে মনিরুল ইসলাম বলছেন, “একজন যোগ্য মানুষের নামও বাদ গেলে কমিশনের মাজা ভেঙে দেব।” একই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, “ধুকধুক করে মরার থেকে একেবারে মরা ভাল।” বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিরোধীদের আক্রমণের ঝাঁঝ বেড়েছে।

বিজেপির অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার কাজ পরিকল্পিত ভাবে বানচাল করতে চাইছে তৃণমূল। তাদের দাবি, ভোটার তালিকা সংশোধনের সাংবিধানিক প্রক্রিয়ায় ভয় ও চাপের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিজেপির এক নেতার কথায়, “নির্বাচন কমিশনকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।”

যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। শাসকদলের বক্তব্য, বিধায়ক কোনও ভুল কথা বলেননি। দলের দাবি, এসআইআর-এর নামে যেভাবে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর চাপ বাড়ানো হচ্ছে, তার প্রতিবাদেই এই বক্তব্য। তৃণমূলের এক নেতা বলেন, “বেছে বেছে যোগ্য ভোটারদের নাম কাটার চেষ্টা চলছে। সেই চক্রান্ত রুখতেই বিধায়ক কঠোর ভাষায় কথা বলেছেন।”

উল্লেখ্য, চলতি মাসের ১৪ জানুয়ারি ফারাক্কায় এসআইআর প্রক্রিয়া ঘিরে চরম উত্তেজনার ছবি দেখা গিয়েছিল। সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তাঁর নেতৃত্বেই হামলা চালানো হয়। ওই ঘটনার পর নির্বাচন কমিশন বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশও দিয়েছিল। তার পরই কমিশনকে লক্ষ্য করে বিধায়কের এই নতুন হুঁশিয়ারি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ফারাক্কা। 


```