Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: ভোটমুখী বার্তা নিয়ে ২৬ ডিসেম্বর অভিষেকের ভার্চুয়াল বৈঠক

নেতাজি ইন্ডোরে বুথ লেভেল এজেন্ট (BLA) এবং বিএলএ-২ দের সঙ্গে বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে স্পষ্টাস্পষ্টি জানিয়েছিলেন, “এবার পিকনিক-ফিকনিক হবে না। পিকনিক একেবারে ২০২৬-এর জয়ের পর হবে।”

SIR: ভোটমুখী বার্তা নিয়ে ২৬ ডিসেম্বর অভিষেকের ভার্চুয়াল বৈঠক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 December 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে আগামী ২৬ ডিসেম্বর বড়সড় সাংগঠনিক বৈঠকের ডাক দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

এদিন বিকেলে ভার্চুয়াল মাধ্যমে  (virtual meeting,  December 26) যুক্ত হবেন পাঁচ হাজারেরও বেশি পদাধিকারী, জনপ্রতিনিধি ও বুথভিত্তিক ভোট-ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নেতারা। 

এর আগে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ লেভেল এজেন্টদের বৈঠকে মমতা স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এসআইআর প্রক্রিয়ায় কড়াভাবে নজরদারি চালাতে হবে, মানুষের পাশে থাকতে হবে নিরন্তর। সেই মঞ্চেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন অভিষেকের ভার্চুয়াল বৈঠকের কথা। ২৬ ডিসেম্বরের কর্মসূচি তাই সেই ধারাবাহিকতারই পরবর্তী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

দলীয় সূত্রের খবর, এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে দুইটি ক্ষেত্র। প্রথমত, সরকারের কাজের রিপোর্ট কার্ডকে সামনে রেখে রাজ্যজুড়ে ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার। গলিপথ থেকে গ্রাম, মহল্লা থেকে শহর—প্রত্যেক এলাকায় পৌঁছবে উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান। 

তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের ‘অর্থবঞ্চনা’ সত্ত্বেও রাজ্যের তহবিল থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, চালিয়ে যাচ্ছেন কল্যাণমূলক কর্মসূচি। দলের ভাষায়, 'বাঙালির প্রাপ্য আটকে রেখেছে দিল্লি, কিন্তু থেমে থাকেনি বাংলা।'

দ্বিতীয়ত, এই কর্মসূচির সঙ্গে জুড়ে যাবে সরাসরি ভোটযুদ্ধের আহ্বান। বার্তা স্পষ্ট, আর সময় নেই, সামনে তিন-চার মাসই অগ্নিপরীক্ষা। আভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে সংগঠনকে নেমে পড়তে হবে মাঠে। 

নেতাজি ইন্ডোরে বুথ লেভেল এজেন্ট (BLA) এবং বিএলএ-২ দের সঙ্গে বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে স্পষ্টাস্পষ্টি জানিয়েছিলেন, “এবার পিকনিক-ফিকনিক হবে না। পিকনিক একেবারে ২০২৬-এর জয়ের পর হবে।”

অর্থাৎ আনন্দ-উৎসব পরে, এই মুহূর্তে একমাত্র লক্ষ্য, ছাব্বিশের ভোট। দলেরই এক নেতার কথায় , “বাংলাকে জমিদারদের হাতে পড়তে দেওয়া যাবে না। এটা সংগঠন বাঁচানোর লড়াই, মানুষের পাশে থাকার লড়াই।”

সব মিলিয়ে ভোট বছরে তৃণমূলের ভাষ্য, “এখনই নামুন ভোটযুদ্ধে। দল শক্তিশালী হলেই আপনার দিকটাও দেখা হবে।” এখন দেখার ভার্চুয়াল বৈঠক থেকে নেতা, কর্মীদের উদ্দেশ্যে অভিষেক আর কী কী বলেন।


```