Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা দিন', ধর্মতলায় ভাষণ শেষ করেই জ্ঞানেশকে চিঠি অভিষেকের!

সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা (Supplementary Electoral Rolls) প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

'অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা দিন', ধর্মতলায় ভাষণ শেষ করেই জ্ঞানেশকে চিঠি অভিষেকের!

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জ্ঞানেশ কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 March 2026 20:28

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভোটার তালিকার ‘বিচারাধীন’ বা ‘এসআইআর’ (SIR West Bengal) জট কাটাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar)  চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেবল ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়াই নয়, আইনি পথে সরাসরি চাপ সৃষ্টি করতে জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালকে কড়া চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে কড়া বার্তা

অভিষেক তাঁর চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন, ভোটার তালিকা নিয়ে বর্তমানে যে ডামাডোল চলছে, তাতে শীর্ষ আদালতের নির্দেশ মানা একান্ত জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা (Supplementary Electoral Rolls) প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

তৃণমূলের অভিযোগ, যেভাবে প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘বিচারাধীন’ রাখা হয়েছে, তা আসলে তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এক চক্রান্ত। আর এই জট না কাটিয়ে নির্বাচনের পথে হাঁটা যে কোনওভাবেই মেনে নেওয়া হবে না, চিঠিতে সেই বার্তাই দিয়েছেন তিনি।

চিঠিতে অভিষেক যা যা লিখেছেন

চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি: অভিষেক জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রতিদিনের ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় নাম ওঠা ভোটারদেরও অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে এটি স্পষ্টভাবে উল্লেখ করা জরুরি।

প্রতিদিন তালিকা প্রকাশ: সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে, প্রতিদিন যে নামগুলির নিষ্পত্তি বা ‘অ্যাডজুডিকেশন’ হচ্ছে, তার ভিত্তিতে সাপ্লিমেন্টারি তালিকা প্রতিদিন জনসমক্ষে প্রকাশ করতে হবে। কিন্তু কমিশন তা করছে না বলে তাঁর অভিযোগ।

স্বচ্ছতার অভাব: অভিষেক চিঠিতে উল্লেখ করেছেন, জুডিশিয়াল অফিসারদের জন্য একটি পোর্টাল তৈরি হলেও, সেখানে কী যাচাই চলছে বা কাদের নাম বাদ যাচ্ছে— সেই সংক্রান্ত কোনও তথ্য সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলির জন্য প্রকাশ্যে আনা হচ্ছে না। এই অস্বচ্ছতার কারণে ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বাতিলের কারণ দর্শানো: কোনও ভোটারের নাম যদি বাতিল করা হয়, তবে তার নির্দিষ্ট কারণ সাপ্লিমেন্টারি তালিকায় উল্লেখ করতে হবে। একইভাবে, কেন কারও নাম মূল তালিকায় জায়গা পেল না, তা-ও সংশ্লিষ্ট ব্যক্তিকে লিখিতভাবে জানাতে হবে যাতে তিনি আইনি প্রতিকারের সুযোগ পান।


```