Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

স্বামীর মৃত্যুর তিন সপ্তাহ পরে স্ত্রীও চলে গেলেন, জিম্বাবোয়ে ক্রিকেটে আচমকা বজ্রপাত

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে বিনা মেঘে বজ্রপাত। স্বামী ছিলেন জিম্বাবোয়ে দলের (Zimbawe) কোচ, তিনি অকালে চলে যাওয়ার পরে স্ত্রী-ও চলে গেলেন ৩৭ বছর বয়সেই। এমন ক্রিকেট দুনিয়া কেন, কোনও খেলাতে ঘটেছে কিনা সন্দেহের বিষয়। ছয় বছর পর আইসিসির আসরে ফির

স্বামীর মৃত্যুর তিন সপ্তাহ পরে স্ত্রীও চলে গেলেন, জিম্বাবোয়ে ক্রিকেটে আচমকা বজ্রপাত

শেষ আপডেট: 9 January 2023 16:43

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে বিনা মেঘে বজ্রপাত। স্বামী ছিলেন জিম্বাবোয়ে দলের (Zimbawe) কোচ, তিনি অকালে চলে যাওয়ার পরে স্ত্রী-ও চলে গেলেন ৩৭ বছর বয়সেই। এমন ক্রিকেট দুনিয়া কেন, কোনও খেলাতে ঘটেছে কিনা সন্দেহের বিষয়।

ছয় বছর পর আইসিসির আসরে ফিরেই চমক দেখিয়েছিল জিম্বাবোয়ে। সেই দলের কোচ ছিলেন শেফার্ড মাকুনুরার। কিন্তু অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ায় যাওয়া হয়নি তাঁর। গত ১৫ ডিসেম্বর প্রয়াত হন ৪৬ বছরের মাকুনুরা।

স্বামী মাকুনুরার মৃত্যুশোক হয়তো সইতে পারেননি জিম্বাবোয়ের মেয়েদের দলের সহকারী কোচ সিনিকিউই এমপোফু (Sinikiwe Mpofu)। মাত্র ২৩ দিনের ব্যবধানে তিনিও প্রয়াত হলেন। গত শনিবার জিম্বাবোয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মাসভিঙ্গোর নিজের বাড়িতেই অচেতন অবস্থায় পড়েছিলেন ৩৭ বছরের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কোচ দম্পতির অকালমৃত্যুতে জিম্বাবোয়ে ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।

মাকুনুরা জাতীয় দলে খেলেননি, তবে কোচ হিসেবে তাঁর বেশ নাম ছিল। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ছিলেন জিম্বাবোয়ের অনূর্ধ্ব-১৯ দলের কোচ। ২০১৮ সালে পান ‘এ’ দলের দায়িত্ব।

নিজের সিদ্ধান্তে অটল, মেসিদের বিশ্বকাপ জেতানো কোচ স্কালোনি জানালেন বড় ঘোষণা


```