Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সিদ্দা-শিবের হাতে হাত, মন্ত্রী হলেন খাড়্গে-পুত্র, কান্তিরাভায় কংগ্রেসের মঞ্চে কমল হাসানও

দ্য ওয়াল ব্যুরো: ভোটের ফল ঘোষণার দুপুরেই স্পষ্ট হয়ে গিয়েছিল কর্নাটকে বিজেপিকে কার্যত দুরমুশ করে ক্ষমতা ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস। শেষপর্যন্ত তাই হয়। ২২৪ আসনের কর্নাটকে ১৩৫টি জিতে নেয় কংগ্রেস। বিজেপি নেমে আসে ৬৬টিতে। তারপর থেকেই টানাপ

সিদ্দা-শিবের হাতে হাত, মন্ত্রী হলেন খাড়্গে-পুত্র, কান্তিরাভায় কংগ্রেসের মঞ্চে কমল হাসানও

শেষ আপডেট: 20 May 2023 07:34

দ্য ওয়াল ব্যুরো: ভোটের ফল ঘোষণার দুপুরেই স্পষ্ট হয়ে গিয়েছিল কর্নাটকে বিজেপিকে কার্যত দুরমুশ করে ক্ষমতা ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস। শেষপর্যন্ত তাই হয়। ২২৪ আসনের কর্নাটকে ১৩৫টি জিতে নেয় কংগ্রেস। বিজেপি নেমে আসে ৬৬টিতে। তারপর থেকেই টানাপড়েন চলেছে, কে বসবেন মুখ্যমন্ত্রী চেয়ার তাই নিয়ে। একদিকে সি সিদ্দারামাইয়া। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। তারপর রফাসূত্র বের করে সিদ্দাকে মুখ্যমন্ত্রী ও শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। শনিবার বেঙ্গালুরুতে উপচে পড়া কান্তিরাভা স্টেডিয়ামে সেই শপথগ্রহণের মঞ্চে সিদ্দা-শিবের হাত ধরিয়ে ঐক্যের ফ্রেম তৈরি করে দিলেন রাহুল গান্ধী (Siddaramaiah, DK Shiv Kumar Rahul Gandhis show of unity)।

এদিন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন শিব। মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছেলে প্রিয়ঙ্ক খাড়্গে।

বেঙ্গালুরুতে কর্নাটক সরকারের মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে এদিন উপস্থিত রয়েছেন নীতীশ কুমার, ভূপেশ বাঘেল, অশোক গেহলটের মতো কংগ্রেসি ও অবিজেপি দলের মুখ্যমন্ত্রীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল। কিন্তু তিনি যাননি। দূত হিসাবে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে পাঠিয়েছেন মমতা। কাশ্মীর থেকে কর্নাটকে পৌঁছেছেন পিডিপি নেত্রী মাহবুবা মুফতিও।

প্রখ্যাত দক্ষিণী অভিনেতা কমল হাসানও রয়েছেন শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে। বরাবরই কমল হাসান বিজেপি ও হিন্দুত্ববাদী রাজনীতির তীব্র সমালোচক। তাঁকে রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রাতেও দেখা গিয়েছিল।

https://twitter.com/ANI/status/1659814370736762880

চব্বিশের ভোটের আগে বিজেপিকে নাস্তানাবুদ করে হারানোয় কংগ্রেসও বাড়তি অক্সিজেন পেয়েছে সন্দেহ নেই। এই শপথগ্রহণ অনুষ্ঠানে অবিজেপি নেতাদের একটা মঞ্চ তুলে ধরতে চেয়েছে কংগ্রেস। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও কেরলের পিনারাই বিজয়নকে আমন্ত্রণ নান জানানো সেই ছবিকে কতটা অটুট রাখল তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মত অনেকের।  

জ্যোতি বসু থেকে শিবকুমার, উপমুখ্যমন্ত্রীর লাভ-লোকসান


```