
শেষ আপডেট: 15 April 2023 17:11
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরতে চলল মেয়ের মৃত্যুর। যেই মৃত্যুতে শিউরে উঠেছিল গোটা দেশের মানুষ। শ্রদ্ধা ওয়ালকর (Shraddha walker)। শনিবার মেয়ের শেষকৃত্যের জন্য দেহাংশ পেতে আদালতে (court) গেলেন শ্রদ্ধার বাবা। আবেদনে আদালতকে শ্রদ্ধার বাবা জানিয়েছেন যে, মেয়ের বাৎসরিক পড়েছে আগামী ৮ মে। তার আগে অন্তত মেয়ের দেহাংশ ফিরিয়ে দেওয়া হোক।
গত বছর ১৮ মে শ্রদ্ধাকে গলা টিপে খুন করেছিল বলে অভিযোগ ওঠে তাঁর লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে। প্রেমিকাকে মেরে শান্ত হননি। দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল সে। তারপর পুরো ১৮ দিন ধরে রাতের অন্ধকারে জঙ্গলে ফেলে এসেছিল দেহের টুকরো গুলো। গ্রেফতারের পর আফতাবকে নিয়ে দেহের অংশগুলো শণাক্ত করে পুলিশ।
মেয়ের মৃত্যুর একবছরের মাথায় এবার আদালতে মেয়ের দেহাংশ ফিরে পেতে দাবি করলেন বাবা বিকাশ মদন ওয়ালকার।
শ্রদ্ধার বাবার আইনজীবী সীমা কুশওয়াহা জানান, আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, হিন্দু মতে এটা বিশ্বাস করা হয় যে, মৃতের শেষকৃত্য সম্পন্ন না হলে তাঁর আত্মা মুক্তি পায় না। পরিবারের সদস্যদের শ্রদ্ধার শেষকৃত্য থেকে বঞ্চিত করা উচিত নয়। তাই বাবার অনুরোধ, মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের আগে অন্তত মেয়ের দেহাংশ পরিবারের হাতে তুলে দেওয়া হোক।
অমৃতপালের ঘনিষ্ঠ সঙ্গী গ্রেফতার, শিখনেতাকে ছদ্মবেশে গা ঢাকা দিতে সাহায্য করেছিলেন ইনিই