
শেষ আপডেট: 24 November 2022 13:12
দ্য ওয়াল ব্যুরো: শ্রদ্ধাকে খুনের (Shraddha Walkar Murder Case) পর তাঁর দেহ ৩৫ টুকরো করে কাটতে মোট ৫টি ছুরি ব্যবহার করেছিল আফতাব, এমনটাই দাবি দিল্লি পুলিশের। তদন্তের অগ্রগতিতে এই তথ্য প্রকাশ্যে এসেছে (Delhi Murder Case)।
পুলিশ জানিয়েছে, এই ৫ ছুরি তারা তদন্ত করতে নেমে খুঁজে পেয়েছে। তবে তার সঙ্গে একটি করাতও শ্রদ্ধার দেহ কাটতে ব্যবাহার করা হয়েছিল। সেই করাতটি এখনও খুঁজে পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি চলছে।
দিল্লিতে প্রেমিকা তথা লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ টুকরো টুকরো করে কাটার অভিযোগ উঠেছে প্রেমিক আফতাবের (Aftab Amin Poonawalla) বিরুদ্ধে। পুলিশের দাবি, প্রাথমিক ভাবে নিজের অপরাধের কথা সে স্বীকারও করে নিয়েছে। তবে তা প্রমাণ করতে মরিয়া পুলিশ। তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে।
জানা গিয়েছে, দিল্লির ছতরপুরের ফ্ল্যাটে লিভ-ইন সম্পর্কে থাকতেন শ্রদ্ধা-আফতাব. গত মে মাসে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। শ্বাসরোধ করে খুনের পর দেহ কেটে ফেলা হয় ৩৫ টুকরোয় ভাগ করে। তার পর সেই দেহাংশ ফ্রিজে লুকিয়ে রেখে দিয়েছিল আফতাব। একটি একটি করে টুকরো ছড়িয়ে দিয়ে আসত সে নিকটবর্তী জঙ্গলে। ৬ মাস পর তাঁর কীর্তি প্রকাশ্যে এসেছে. নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ।
আরও পড়ুন: শচীনকে ‘গদ্দার’ বললেন গেহলট, রাহুলের ভারত জোড়ো যাত্রার মাঝে ফাটল চওড়া রাজস্থান কংগ্রেসে