Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আরজি কর ঘটনার আবহে একসঙ্গে শোকজ ৯৩ জন ডাক্তার

বিজেপি বলছে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ করায় এই শোকজ নোটিস ধরানো হয়েছে।

আরজি কর ঘটনার আবহে একসঙ্গে শোকজ ৯৩ জন ডাক্তার

জেলা স্বাস্থ্য দফতর

শেষ আপডেট: 30 August 2024 20:16

দ্য ওয়াল ব্যুরো: ৯৩ জন ডাক্তারকে একসঙ্গে শোকজ করল জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন। বিজেপি বলছে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ করায় এই শোকজ নোটিস ধরানো হয়েছে। তবে শাসক শিবির জানাচ্ছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

জেলা স্বাস্থ্য দফতরের দাবি, আইন ভেঙে কেউ ১৫টি, কেউ ১৬টি, আবার কেউ ২৯টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। ক্লিনিক্য়াল এস্টাব্লিস্টমেন্ট পোর্টালে এই তথ্য উঠে এসেছে। তমলুকের নামকরা চিকিৎসকদের কাছে এর কারণ দর্শানোর নোটিসও গিয়েছে বলে খবর। এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছে বলে অভিযোগ। ডাক্তারদের পাশাপাশি প্রায় ৭০টি নার্সিংহোমেও নোটিস পাঠানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে।

এদিকে বিজেপির প্রশ্ন, 'এতদিন কি ঘুমোচ্ছিল প্রশাসন?' তাদের কথা যেই আরজি করের জাস্টিস চেয়ে পথে নেমেছেন, তাই এই নোটিস দিয়েছেন। 


```