Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মাথায়-মুখে চারটে গুলি! সেই অবস্থায় সাত কিলোমিটার গাড়ি চালিয়ে থানায় গেলেন মহিলা

দ্য ওয়াল ব্যুরো: মাথা ও মুখ লক্ষ্য করে চার-চারটি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। ওই অবস্থায় সাত কিলোমিটার গাড়ি চালিয়ে থানায় গেলেন ৪২ বছরের মহিলা! অভিযোগ দায়ের করলেন তাঁর ভাই এবং ভাইপোর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শুক্রবার পাঞ্জাবের এই ঘটনায় তদন্ত

মাথায়-মুখে চারটে গুলি! সেই অবস্থায় সাত কিলোমিটার গাড়ি চালিয়ে থানায় গেলেন মহিলা

শেষ আপডেট: 17 January 2020 08:58

দ্য ওয়াল ব্যুরো: মাথা ও মুখ লক্ষ্য করে চার-চারটি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। ওই অবস্থায় সাত কিলোমিটার গাড়ি চালিয়ে থানায় গেলেন ৪২ বছরের মহিলা! অভিযোগ দায়ের করলেন তাঁর ভাই এবং ভাইপোর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শুক্রবার পাঞ্জাবের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জমি-সম্পত্তি সংক্রান্ত বচসার জেরেই এই আক্রমণ বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে। অভিযোগকারিণী সুমিত কৌরের দাবি, তাঁর ভাই এবং ক্লাস টেনে পড়া ভাইপো তাঁকে গুলি করেছে। তাঁর মা সুখবিন্দর কৌরকেও গুলি করেছে তারা। মুক্তসার জেলায় তাঁদের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। তিনি এবং তাঁর মা দু'জনেরই চিকিৎসা চলছে হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, বুলেটগুলি বার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুমিত কৌর জবানবন্দি দিয়েছেন, তাঁর ভাই হরিন্দর সিং অনেক দিন ধরেই তাঁদের একটি জমি আত্মসাৎ করার চেষ্টা করছে। ওই জমির মালিকানা সুমিত এবং তাঁর মায়ের। সুমিত বলেন, "আমার বাবার মৃত্যুর পরে আমি আর মা ১৬ একর জমি পাই। সেটার দিকে গোড়া থেকেই নজর ভাইয়ের।" সুমিতের অভিযোগ, এই প্রথম নয়। এর আগেও তাঁকে ও তাঁর মাকে হত্যা করার চেষ্টা করেছে অভিযুক্ত ভাই। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

```