Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পরকীয়া! ক্যানিংয়ে প্রেমিকাকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার প্রেমিক

কথা কাটাকাটির সময় আচমকা প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।

পরকীয়া! ক্যানিংয়ে প্রেমিকাকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার প্রেমিক

শেষ আপডেট: 1 December 2023 14:52

দ্য ওয়াল ব্যুরো: বচসার মধ্যে প্রেমিকার উপর গুলি চালানোর অভিযোগ উঠল মধ্যবয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। আপাতত প্রাণে বেঁচে গেলেও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তরুণী। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে ক্যানিংয়ের মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা মিঠাখালিতে। ধৃত ব্যক্তির কাছে কীভাবে বন্দুক এল, কেনই বা সে গুলি চালাল,খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়ার জেরেই এই গুলির ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ব্যক্তির নাম ভোলা প্রসাদ। তিনি এলাকায় বেশ প্রভাবশালী বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোলার স্ত্রী-সন্তান রয়েছে। ওই তরুণীর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। বয়সের ফারাক থাকলেও স্বামী-স্ত্রীর মতো থাকতেন তাঁরা। 

তরুণীর আত্মীয়রা জানিয়েছেন, ভোলার সঙ্গে থাকতেন তাঁর শ্যালিকা। তাদের বিয়ে হয়নি। বৃহস্পতিবার দুজনের মধ্যে বচসা হয়। তাঁর অভিযোগ, ওই সময় গুলি চালায় ভোলা। তাতেই পেটে গুলি লাগে ওই তরুণীর। হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে এসছিল ভোলা প্রসাদ। সেখানে অবস্থার অবনতি হলে তরুণীকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ওই তরুণীর অস্ত্রোপচার হয়েছে। পুলিশ ঘটনার কথা জানতে পেরে অভিযুক্তকে গ্রেফতার করেছে।


```