Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পুজোর বাজারে ফ্যাশনের হাওয়া – শাড়ির চেয়ে জমজমাট ক্যাজুয়াল, ফরম্যাল আর co-ord set

এইবার বাজারে সবচেয়ে নজর কেড়েছে co-ord set। একেবারে ট্রেন্ডি, আরামদায়ক আর স্টাইলিশ—তাই তরুণ-তরুণীরা থেকে শুরু করে অনেকেই এই পোশাকের দিকে ঝুঁকছেন। কারও মতে, সারাদিন প্যান্ডেল হপিং করতে হলে শাড়ি বেশ ঝামেলার, বরং ফরম্যাল প্যান্ট-শার্ট বা স্মার্ট ক্যাজুয়াল ড্রেস অনেক বেশি কমফোর্টেবল।

পুজোর বাজারে ফ্যাশনের হাওয়া – শাড়ির চেয়ে জমজমাট ক্যাজুয়াল, ফরম্যাল আর co-ord set

Puja market

প্রিয়া ধর

শেষ আপডেট: 10 September 2025 20:00

দ্য ওয়াল ব্যুরোঃ পুজো দরজায় কড়া নাড়ছে। তাই বাজারে এখন জমজমাট ভিড়। শোরুম, ফুটপাত, বড় দোকান—সবখানেই মানুষের ভিড় চোখে পড়ার মতো। দ্য ওয়াল পুজোর বাজার ঘুরে ক্রেতাদের প্রশ্ন করে, “সপ্তমী থেকে দশমী চারদিন কী পরবেন?” বেশিরভাগের উত্তর একটাই—শাড়ি নয়, বরং ক্যাজুয়াল আর ফরম্যাল পোশাক।  

এইবার বাজারে সবচেয়ে নজর কেড়েছে co-ord set। একেবারে ট্রেন্ডি, আরামদায়ক আর স্টাইলিশ—তাই তরুণ-তরুণীরা থেকে শুরু করে অনেকেই এই পোশাকের দিকে ঝুঁকছেন। কারও মতে, সারাদিন প্যান্ডেল হপিং করতে হলে শাড়ি বেশ ঝামেলার, বরং ফরম্যাল প্যান্ট-শার্ট বা স্মার্ট ক্যাজুয়াল ড্রেস অনেক বেশি কমফোর্টেবল।

তবে শাড়ির কদর একেবারে কমেনি। অনেকেই বলছেন, একদিন বা দুদিন শাড়ি অবশ্যই থাকবে লিস্টে। তবে সেটাও কিন্তু একেবারে ট্র্যাডিশনাল ধাঁচে নয়—মডার্ন ব্লাউজ বা ফিউশন স্টাইল মিলিয়ে পরতে চাইছেন তারা। অর্থাৎ, এবারের ফ্যাশনে ট্র্যাডিশনাল আর মডার্নের সুন্দর মিশ্রণ দেখা যাচ্ছে।

বাজারের চিত্রও একেবারে জমজমাট। শপিং ব্যাগ হাতে ঘুরছেন ক্রেতারা, ট্রায়াল রুমের সামনে লম্বা লাইন, বিক্রেতাদের মুখে হাসি—সব মিলিয়ে একেবারে উৎসবের আবহ। দোকানিরাও বলছেন, এইবারের সেল নিয়ে তারা ভীষণ খুশি।

সব মিলিয়ে, এবারের পুজোয় ক্রেতাদের সাজে শাড়ির চাইতে এগিয়ে ক্যাজুয়াল, ফরম্যাল আর সেই হট co-ord set। ট্র্যাডিশনাল থাকলেও তার সঙ্গে মিলছে ওয়েস্টার্ন টাচ। এক কথায়, এবারের পুজোর ফ্যাশন ট্রেন্ড একেবারেই মডার্ন আর ফিউশন মুডে।


```