Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বেহালার মুচিপাড়ায় ভরদুপুরে গুলি! দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়েছিল রাতেই, সন্ত্রস্ত এলাকাবাসী

দ্য ওয়াল ব্যুরো: বেহালার মুচিপাড়া এলাকায় ভরদুপুরে প্রকাশ্যে চলল গুলি! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পুলিশের সামনেই দুষ্কৃতীরা আরও গুলি চালায় বলে অভিযোগ। মোট তিন রাউন্ড গুলি চলে পরপর। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে বেহালার মুচিপাড়া

বেহালার মুচিপাড়ায় ভরদুপুরে গুলি! দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়েছিল রাতেই, সন্ত্রস্ত এলাকাবাসী

শেষ আপডেট: 13 June 2021 10:16

দ্য ওয়াল ব্যুরো: বেহালার মুচিপাড়া এলাকায় ভরদুপুরে প্রকাশ্যে চলল গুলি! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পুলিশের সামনেই দুষ্কৃতীরা আরও গুলি চালায় বলে অভিযোগ। মোট তিন রাউন্ড গুলি চলে পরপর। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে বেহালার মুচিপাড়ার জনবহুল এলাকায় হঠাৎই বাইকে করে আসে দুষ্কৃতীরা। প্রথমে পরপর দু'রাউন্ড গুলি চালায় তারা। বাঁশ-লাঠি  নিয়েও স্থানীয়দের মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশের সামনেও এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর বাইকে চম্পট দেয় তারা। কাউকে ধরা যায়নি। দিনেদুপুরে জনবহুল এলাকায় এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার রাতেও গুলি চলেছিল মুচিপাড়ায়। অভিযোগ, একদল দুষ্কৃতী রাত দেড়টা নাগাদ এলাকার এক বাসিন্দার বাড়ির দরজায় ধাক্কা দেয়। বাড়ির সামনে রাখা অ্যাম্বুল্যান্সে ভাঙচুর করে। বেহালা থানায় খবর দেন বাসিন্দারা। তবে পুলিশ আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা। কয়েকঘণ্টার মধ্যেই ফের গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

```