Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ভর সন্ধেয় গুলি, টিটাগড়ে উত্তেজনা, আটক তৃণমূল কাউন্সিলর

কয়েকদিন আগে এই টিটাগড়েই গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল, মহম্মদ হাসান নামে এক যুবকের। ফের গুলির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ভর সন্ধেয় গুলি, টিটাগড়ে উত্তেজনা, আটক তৃণমূল কাউন্সিলর

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 September 2024 22:47

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিনের ব্যবধানে ফের গুলি চলল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। অভিযোগ, এলাকার দখলকে কেন্দ্র করে এদিন পুরসভা ৪ নং ওয়ার্ডের কারবালার কাছে গুলি চলে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সূত্রের খবর, গুলি কাণ্ডে টিটাগড় পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনাম খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকার দখল নিয়ে পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনাম খান বনাম ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু সিংয়ের গোষ্ঠীর লোকজনের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। দু'পক্ষের সংঘর্ষে মাঝেমধ্যেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, এদিন সন্ধেই ৪ নং ওয়ার্ডের কারবালার কাছে তৃণমূল কাউন্সিলর বিষ্ণু সিংয়ের শাগরেদ মিঠুন ওরফে তামামকে লক্ষ্য করে গুলি চালায় ইনাম। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। 
সূত্রের দাবি, এরপরই তণমূল কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। তবে এ ব্যাপারে শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

কয়েকদিন আগে এই টিটাগড়েই গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল, মহম্মদ হাসান নামে এক যুবকের। ফের গুলির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।


```