Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বুলেট ট্রেনের জন্য টাকা দেব না, বাতিল আরও কয়েকটি প্রকল্পও, জানালেন শিবসেনা নেতা

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে শিবসেনা জোট ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিতেই জল্পনা শুরু হয়েছিল, বুলেট ট্রেন প্রকল্প কি আটকে যাবে? এবার শিবসেনার এক নেতা জানালেন, সত্যিই ওই প্রকল্পে বাধা দিতে চলেছে তাঁদের দল। এর পাশাপাশি শিবসেনার মুখপাত্র মনীষ

বুলেট ট্রেনের জন্য টাকা দেব না, বাতিল আরও কয়েকটি প্রকল্পও, জানালেন শিবসেনা নেতা

শেষ আপডেট: 27 November 2019 07:34

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে শিবসেনা জোট ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিতেই জল্পনা শুরু হয়েছিল, বুলেট ট্রেন প্রকল্প কি আটকে যাবে? এবার শিবসেনার এক নেতা জানালেন, সত্যিই ওই প্রকল্পে বাধা দিতে চলেছে তাঁদের দল। এর পাশাপাশি শিবসেনার মুখপাত্র মনীষা কায়ান্ডে জানিয়ে দেন, নানার তৈল শোধনাগার প্রকল্প তাঁরা বাতিল করতে চলেছেন। মুম্বইয়ের আরে কলোনিতেও আর গাছ কাটা হবে না। শিবসেনা বিধায়ক দীপক কেসারকর বলেন, “আমরা কৃষকদের সমস্যা সমাধানে গুরুত্ব দেব। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বুলেট ট্রেনের কোনও দরকার নেই।” মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস, এনসিপি জোটের নাম মহা বিকাশ আগাদি। জোটের নেতারা গত সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন, বুলেট ট্রেন প্রকল্পে যে বিপুল অর্থ খরচ হবে, সেই তুলনায় লাভ হবে বলে তাঁরা মনে করেন না। এক শীর্ষস্থানীয় নেতা সংবাদমাধ্যমকে বলেছিলেন, যদি বুলেট ট্রেন প্রকল্প চালু রাখতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকারকে তার খরচ বহন করতে হবে। মহারাষ্ট্র সরকার ওই প্রকল্পে খরচ করবে না। এনসিপি-র এক শীর্ষ নেতাও বলেন, ওই প্রকল্পে মহারাষ্ট্রের খরচ হওয়ার কথা ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা। অত টাকা খরচ করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। মহারাষ্ট্রে গত কয়েক বছর খরায় শস্যের ক্ষতি হয়েছে। চলতি বছরে বন্যায় ডুবে গিয়েছিল কয়েক লক্ষ একর জমি। এর ফলে রাজ্যের কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। গত শনিবার রাজ্যপাল কৃষকদের জন্য ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করেন। কিন্তু বিরোধীরা দাবি করে, প্রতি হেক্টর কৃষিজমি পিছু ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। মুম্বইয়ের আরে কলোনি শহরের সবচেয়ে সবুজ এলাকা বলে পরিচিত। সেখানকার বাসিন্দারা দীর্ঘকাল যাবৎ গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। শিবসেনার এই ঘোষণাকে আরে কলোনির বাসিন্দাদের জয় হিসাবে দেখছেন অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই প্রকল্পে জাপান ৮৮ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে ভারতকে। তার ওপর সুদ দিতে হবে বছরে ০.১ শতাংশ হারে।

```