Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শাহজাহানের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে পারল না সিবিআই, শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে

মঙ্গলবার এই মামলার শুনানিতে রিপোর্ট দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁদের কাছে নতুন তথ্য রয়েছে।

শাহজাহানের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে পারল না সিবিআই, শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে

শেখ শাহজাহান

শেষ আপডেট: 29 April 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: জামিন কি পাবেন? অপেক্ষা আরও বাড়ল রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া সন্দেশখালির নেতা শেখ শাহজাহানের (Sheikh Shajahan)। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তবে তা পিছিয়ে যায়। যদিও খুব দ্রুতই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। 

মঙ্গলবার এই মামলার শুনানিতে রিপোর্ট দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁদের কাছে নতুন তথ্য রয়েছে। আরও ১-২ জন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তাঁদের কাছে মহিলা কমিশনের রিপোর্ট রয়েছে। তবে সেই রিপোর্ট জমা দিতে আদালতের কাছে কিছুদিন সময় চেয়েছে সিবিআই। সেই প্রেক্ষিতেই কিছুটা সময় দিয়েছে আদালত। 

সিবিআই এদিন আদালতে যা জানিয়েছে তার প্রেক্ষিতে শাহজাহানের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, তাঁর মক্কেল ১৪ মাস ধরে জেলে আছে। আর সিবিআই এতদিনেও পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারল না। এর পরিপ্রেক্ষিতে বিচারপতির সাফ কথায়, সিবিআইকে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে সময় দিতে হবে। তবে তাঁরা কত দ্রুত বিস্তারিত রিপোর্ট দেবে, এই প্রশ্ন করে আদালত।

জবাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে।এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে চাই। আপাতত যাদের সঙ্গে কথা বলা বাকি, তাদের থেকে তথ্য পেয়েই একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে চান তাঁরা। আগামী ৭ মে এই মামলার পরবর্তী শুনানি। 


```