Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভুবনের কলমে উঠে এল ‘অর্জুন’ শান্তি মল্লিকের জীবন চরিত

দ্য ওয়াল ব্যুরো: ভুবন চট্টোপাধ্যায় (Bhuban Chatterjee) প্রাক্তন ফুটবলার হিসেবে নাম করেছেন। আবার গায়ক ও লেখক হিসেবেও নিজের জাত চিনিয়ে চলেছেন।ক্রীড়া সাংবাদিকরা যা ভাবতে পারেননি। সেটাই করে দেখিয়েছেন হাওড়া শিবপুর নিবাসী এই প্রাক্তন। অতী

ভুবনের কলমে উঠে এল ‘অর্জুন’ শান্তি মল্লিকের জীবন চরিত

শেষ আপডেট: 17 May 2023 10:10

দ্য ওয়াল ব্যুরো: ভুবন চট্টোপাধ্যায় (Bhuban Chatterjee) প্রাক্তন ফুটবলার হিসেবে নাম করেছেন। আবার গায়ক ও লেখক হিসেবেও নিজের জাত চিনিয়ে চলেছেন।
ক্রীড়া সাংবাদিকরা যা ভাবতে পারেননি। সেটাই করে দেখিয়েছেন হাওড়া শিবপুর নিবাসী এই প্রাক্তন। অতীতে যিনি ময়দানে জায়ান্ট কিলার গোলরক্ষক হিসেবে পরিচিত ছিলেন। সেই বিধ্বংসী কিপার এখন শান্ত, স্তিতধী। তিনি বেশ কয়েক বছর থেকেই কলম ধরেছেন।
নিজের আত্মকথা লেখার পাশে তিনি লিখলেন মহিলা ফুটবলের প্রথম অর্জুন শান্তি মল্লিকের (Shanti Mallick) জীবনের কথা।
ভুবন সবসময় নিজের সৃষ্টিতে বেছে নিয়েছেন পিছিয়ে পড়া অবহেলিতদের কথা। শান্তিদি নিজে একজন কিংবদন্তি, তবুও মাটিতে পা রেখে সাধারণ ভাবে থাকেন বলে কল্কে পান না।
ভুবনের মুনশিয়ানা এই জায়গায়। তিনি বহুবার শান্তির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন। তাঁর অতীত জানার চেষ্টা করেছেন।
শান্তিদি ময়দানে শুরু করেছেন ১৯৭৫ সালে। বাবার হাত ধরে কালীঘাট মাঠে এসেছিলেন। সেইসময় তাঁর বয়স ১২। বাবা তুলে দিয়েছিলেন কোচ সুশীল ভট্টাচার্যর হাতে। তিনিই তারপর তৈরি করেছেন এই প্রখ্যাত ফুটবলারকে।
শান্তি মল্লিক নিয়ে আসল কথা লিখেছেন নামী ইতিহাসবিদ ও ফুটবলার অনামিকা সেন। তিনি বইতে লিখেছেন, শান্তি মল্লিক ফুটবলার হিসেবে তো বটেই, এমনকী তিনি মানুষ হিসেবে আরও বড়। কেউ কোনও অসুবিধেতে পড়লে তিনি পাশে দাঁড়িয়ে যাবেন।
নিজের ফুটবলার জীবনের কথাও তুলে ধরেন অনামিকা। তিনি লিখেছেন একটা সময় খেলতে গিয়ে চোট পেয়ে হোটেলের ঘরে যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। সেইসময় মায়ের মতো পাশে থেকে বুক দিয়ে আগলে রেখেছেন।
এটাই শান্তি মল্লিক। তিনি বাংলার ফুটবলের অন্যতম নক্ষত্র। ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন। জাতীয় ফুটবল আসরে বাংলাকে চ্যাম্পিয়ন করেছেন। তিনি হয়ে উঠেছেন মহীরুহ।

ভুবনের কৃতিত্ব এই জায়গায়। তিনি শান্তি মল্লিকের মতো লাজুক, প্রচারের আড়ালে থাকা গুণী মানুষকে দিয়ে বলিয়ে বীরাঙ্গনা বইটি লিখতে পেরেছেন। এই বই ভারতীয় ফুটবলের এক চলমান দলিল হিসেবে থেকে যাবে। বইটি পড়তে শুরু করলে শেষ না করে পারা যাবে না।

ক্রিকেটে মোলাকাত দূর অস্ত, সাফ ফুটবলে ভারত-পাক দ্বৈরথ জুন মাসেই


```