Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বনগাঁয় মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে শান্তনু ঠাকুর, রাজনীতি দেখছে তৃণমূল

বৃহস্পতিবার বনগাঁ সীতানাথপুরে এসে পৌঁছেছে তিনজন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। মুম্বইয়ের বোরিলিতে কাজে গিয়ে দিন কয়েক আগে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। শুক্রবার বিকেলে তাঁদের বাড়িতে গেলেন বনগাঁর বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু এবারেও বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী।

বনগাঁয় মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে শান্তনু ঠাকুর, রাজনীতি দেখছে তৃণমূল

শেষ আপডেট: 15 March 2024 20:55

দ্য ওয়াল ব্যুরো, বনগাঁ: বৃহস্পতিবার বনগাঁ সীতানাথপুরে এসে পৌঁছেছে তিনজন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। মুম্বইয়ের বোরিলিতে কাজে গিয়ে দিন কয়েক আগে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। শুক্রবার বিকেলে তাঁদের বাড়িতে গেলেন বনগাঁর বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু এবারেও বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী।

নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে পরিস্থিতির জন্য রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে শান্তনু বলেন, “আমাদের  রাজ্যে কোনও কাজ নেই। তাই পেটের দায়ে গ্রামের ছেলেদের ভিন্ন রাজ্যে কাজে যেতে হয়। রাজ্য সরকার পর্যাপ্ত কাজের ব্যবস্থা করলে এভাবে বাংলার মানুষকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হত না।”

শান্তনুর বিবৃতি প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের শিক্ষা সঞ্চালক সুবীর কুমার বৈদ্য। তিনি বলেন, “সাংসদ শান্তনু ঠাকুর এসেছিলেন, আমরা আশা করেছিলাম তিনি অন্তত পরিবারগুলোর পাশে থাকবেন, আশ্বস্ত করবেন। তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু বাস্তবে দেখা উনি ভোটের আগে এলাকায় এসে রাজনীতি করে গেলেন।”

প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে মৃত শ্রমিকদের বাড়িতে গিয়েছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বর্তমানে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী। সেই প্রসঙ্গ উল্লেখ করে বিজেপির পাল্টা কটাক্ষ, “তৃণমূলের নেতারা গেলে রাজনীতি হয় না, আমরা গেলেই রাজনীতি!”


```